শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ যে বিষয়টির প্রতিফলন রয়েছে তার সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ পরীক্ষণ পদ্ধতির বহিঃপ্রকাশ ঘটেছে। এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে।কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম উপায়ে উৎপাদিত ঘটনাবলীর সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ হলো পরীক্ষণ। অর্থাৎ পরীক্ষণের সুবিধা হলো- এটি পরীক্ষার ওপর নির্ভর করে। কৃত্রিমভাবে তৈরিকৃত পরিবেশ পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকে। পরীক্ষক প্রয়োজন হলে উৎপন্ন ঘটনার পুনরাবৃত্তি করতে পারেন। পরীক্ষণ পদ্ধতিতে অপ্রয়োজনীয় বিষয় পরিহার করা যায় এবং প্রয়োজন অনুযায়ী দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধি করা যায়। বার বার পরীক্ষা করার সুবিধা থাকায় পরীক্ষণ পদ্ধতিতে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়।পরীক্ষণ পদ্ধতির যেমন কিছু সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও আছে। যেমন- পরীক্ষার জন্য আলাদাভাবে কৃত্রিম পরিবেশ তৈরি করতে হয়। উদ্দীপকে কৃত্রিমভাবে তৈরি বিজ্ঞানাগারে পরীক্ষণ করতে দেখা যায়। পরীক্ষণে শুধু কারণ থেকে কার্যে গমন করা যায়। কিন্তু কার্য থেকে কারণে গমন করা সম্ভব নয়। পরীক্ষণ পদ্ধতিতে পরীক্ষককে অনেক বেশি তথ্যসমৃদ্ধ ও জ্ঞানী হতে হয়। পরিশেষে বলা যায়, পরীক্ষণ পদ্ধতির বেশ কিছু অসুবিধা থাকলেও শেষ পর্যন্ত পরীক্ষণ থেকে একটি নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া সম্ভব। যা নিরীক্ষণ পদ্ধতিতে সম্ভব নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ যে বিষয়টির প্রতিফলন রয়েছে তার সুবিধা ও অসুবিধা বর্ণনা…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে শুরু হলো বৃষ্টির দিন। অসময়ে এমন বৃষ্টি এর আগে কখনোই দেখা যায়নি। সবাই প্রকৃতির এরূপ প্রতিক্রিয়ায় প্রায় হতবাক। বৃষ্টির আমেজে শীতের শেষে এসে তাই আবারও শীত শুরু হলো। দৃশ্যকল্প-২: একজন রসায়নবিদ বিজ্ঞানাগারে জিক ও সালফিউরিক এসিডের মিশ্রণের মাধ্যমে হাইড্রোজেন প্রস্তুত করেন।

Jessore · 2019

উত্তর

কূটাভাস শব্দটির অর্থ হলো আপাত বিরোধী মতবাদ।

উত্তর

আরোহের বস্তুগত ভিত্তি হলো নিরীক্ষণ এবং এটি একটি সহজ সরল পদ্ধতি। প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ। অর্থাৎ নিরীক্ষণে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি প্রদত্ত বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করা হয়। এজন্য নিরীক্ষণ পদ্ধতি সহজ-সরল পদ্ধতি। যেমন- কাকের কালো রঙের কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশে কতগুলো কাককে নিরীক্ষণ করি। এর জন্য কোনো কৃত্রিম পরিবেশের প্রয়োজন হয় না।

উত্তর

দৃশ্যকল্প-১ আরোহের আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বৈচিত্র্যকে নির্দেশ করছে। প্রকৃতির সর্বত্রই নিয়মের রাজত্ব চলছে। এখানে খামখেয়ালির কোনো স্থান নেই। কিন্তু আমরা প্রকৃতিতে বিভিন্ন প্রকার বৈচিত্রা দেখতে পাই। বিভিন্ন ঘটনা এতই বৈচিত্র্যময় যে এগুলো দেখে আমাদের মনে অনেক সময় ভিন্ন ধারণার জন্ম নেয়। প্রকৃতিতে যেমন নিয়ম আছে তেমনি বৈচিত্র্যও আছে। প্রকৃতিতে নিয়মের রাজত্ব চলছে একথা যেমন সত্য, তেমনি প্রকৃতির মাঝে বৈচিত্র্য বিদ্যমান একথাও সত্য। গতকাল পানি তৃষ্ণা নিবারণ করেছে এবং আজও পানি তৃষ্ণা নিবারণ করছে। আজকে আগুন দহন করছে আগামীকালও আগুন দহন করবে। তাই এই নিয়মগুলো যেমন প্রকৃতিতে আছে, তেমনিভাবে আছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারি, ভূমিকম্প, সুনামি, ঝড়-বৃষ্টি, আগ্নেয়গিরির নির্গত লাভা-সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন যুদ্ধ-বিগ্রহ, সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতি, মৃত্যু- ব্যধি, মানুষের মোহ ও অশুভ উদ্দেশ্য তৈরি করছে বিভীষিকাময় পরিস্থিতি। উদ্দীপকে দেখা যায়, পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির আমেজে শীতের শেষে আবার শীত শুরু হলো। এরকম আগে কখনোই দেখা যায়নি। সুতরাং এটি প্রকৃতির নিয়মানুবর্তিতার বৈচিত্র্যকে নির্দেশ করছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ পরীক্ষণ পদ্ধতির বহিঃপ্রকাশ ঘটেছে। এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে।কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম উপায়ে উৎপাদিত ঘটনাবলীর সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ হলো পরীক্ষণ। অর্থাৎ পরীক্ষণের সুবিধা হলো- এটি পরীক্ষার ওপর নির্ভর করে। কৃত্রিমভাবে তৈরিকৃত পরিবেশ পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকে। পরীক্ষক প্রয়োজন হলে উৎপন্ন ঘটনার পুনরাবৃত্তি করতে পারেন। পরীক্ষণ পদ্ধতিতে অপ্রয়োজনীয় বিষয় পরিহার করা যায় এবং প্রয়োজন অনুযায়ী দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধি করা যায়। বার বার পরীক্ষা করার সুবিধা থাকায় পরীক্ষণ পদ্ধতিতে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়।পরীক্ষণ পদ্ধতির যেমন কিছু সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও আছে। যেমন- পরীক্ষার জন্য আলাদাভাবে কৃত্রিম পরিবেশ তৈরি করতে হয়। উদ্দীপকে কৃত্রিমভাবে তৈরি বিজ্ঞানাগারে পরীক্ষণ করতে দেখা যায়। পরীক্ষণে শুধু কারণ থেকে কার্যে গমন করা যায়। কিন্তু কার্য থেকে কারণে গমন করা সম্ভব নয়। পরীক্ষণ পদ্ধতিতে পরীক্ষককে অনেক বেশি তথ্যসমৃদ্ধ ও জ্ঞানী হতে হয়। পরিশেষে বলা যায়, পরীক্ষণ পদ্ধতির বেশ কিছু অসুবিধা থাকলেও শেষ পর্যন্ত পরীক্ষণ থেকে একটি নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া সম্ভব। যা নিরীক্ষণ পদ্ধতিতে সম্ভব নয়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।