'কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা' উদ্দীপকের চিত্র- ২ এর ক্ষেত্রে এটি পুরোপুরি সমর্থনযোগ্য- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ কার্যকারণকে নির্দেশ করে যার মূল বিষয় হলো- কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। যুক্তিবিদ বেইনের মতে, "কারণ হলো কার্যের সাথে আবশ্যিকভাবে যুক্ত পূর্ববর্তী ঘটনা।" অর্থাৎ প্রত্যেক কার্যের কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটেনা। অর্থাৎ শূন্য থেকে কেবল শূন্যই পাওয়া যায়। এই পূর্ববর্তী ঘটনা বা কারণ হলো অপরিবর্তনীয়। এটি আরোহের স্বতঃসিদ্ধ নিয়ম। এই নীতি অনুযায়ী কোনো কারণ থেকে যে কার্য ঘটে, একই অবস্থায় অন্যত্র ঐ কারণ থেকে একই কার্য ঘটে। অর্থাৎ প্রতিটি ঘটনার কারণ নির্দিষ্ট। প্রতিটি ক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। উদ্দীপকে চিত্র-২ এ দেখা যায় কারণ হিসেবে নদী ভাঙ্গন এবং তার কার্য বা ফলাফল হিসেবে শতশত মানুষের গৃহহীন হওয়া, শতশত মানুষের কর্মহীন হওয়া ও গ্রামগুলো বিলীন হয়ে যাওয়াকে নির্দেশ করা হয়েছে। নদী ভাঙনের কারণে সকল পরিস্থিতিতে এই কার্যগুলো ঘটবে। অর্থাৎ কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। চিত্র-২এর ক্ষেত্রে তা পুরোপুরি সমর্থনযোগ্য। পরিশেষে বলা যায়, কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রত্যেকটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে বাধা। বিনা কারণে জগতে কোনো কার্য ঘটেনা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা' উদ্দীপকের চিত্র- ২…
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর