দৃশ্যকল্প-১ আরোহের কোন আকারগত ভিত্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ আরোহের আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বৈচিত্র্যকে নির্দেশ করছে। প্রকৃতির সর্বত্রই নিয়মের রাজত্ব চলছে। এখানে খামখেয়ালির কোনো স্থান নেই। কিন্তু আমরা প্রকৃতিতে বিভিন্ন প্রকার বৈচিত্রা দেখতে পাই। বিভিন্ন ঘটনা এতই বৈচিত্র্যময় যে এগুলো দেখে আমাদের মনে অনেক সময় ভিন্ন ধারণার জন্ম নেয়। প্রকৃতিতে যেমন নিয়ম আছে তেমনি বৈচিত্র্যও আছে। প্রকৃতিতে নিয়মের রাজত্ব চলছে একথা যেমন সত্য, তেমনি প্রকৃতির মাঝে বৈচিত্র্য বিদ্যমান একথাও সত্য। গতকাল পানি তৃষ্ণা নিবারণ করেছে এবং আজও পানি তৃষ্ণা নিবারণ করছে। আজকে আগুন দহন করছে আগামীকালও আগুন দহন করবে। তাই এই নিয়মগুলো যেমন প্রকৃতিতে আছে, তেমনিভাবে আছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারি, ভূমিকম্প, সুনামি, ঝড়-বৃষ্টি, আগ্নেয়গিরির নির্গত লাভা-সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন যুদ্ধ-বিগ্রহ, সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতি, মৃত্যু- ব্যধি, মানুষের মোহ ও অশুভ উদ্দেশ্য তৈরি করছে বিভীষিকাময় পরিস্থিতি। উদ্দীপকে দেখা যায়, পহেলা ফাল্গুনের শুরুতে আকস্মিকভাবে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির আমেজে শীতের শেষে আবার শীত শুরু হলো। এরকম আগে কখনোই দেখা যায়নি। সুতরাং এটি প্রকৃতির নিয়মানুবর্তিতার বৈচিত্র্যকে নির্দেশ করছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ আরোহের কোন আকারগত ভিত্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর