শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যুক্তি-ক এর প্রথম সারিতে কোন ধরনের যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যুক্তি-ক এর প্রথম সারিতে প্রাকল্পিক যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে। যে যৌগিক যুক্তিবাক্যে দু'টি সরল বাক্যকে 'যদি তবে' বা অনুরূপ কোনো শব্দ দ্বারা একটির সাথে অন্যটি শর্তযুক্ত করে প্রকাশ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। আইসল্যান্ডের যুক্তিবিদ জনসন (Bjarni Jonsson) সহ অনেকেই প্রাকল্পিক যুক্তিবাক্যকে শর্তমূলক যুক্তিবাক্য (Conditional Proposition) বলে অভিহিত করেছেন। যেমন: যদি দেশের মানুষ সুশিক্ষিত হয় তবে দেশ উন্নত হবে। উদ্দীপকে যুক্তি-ক এর প্রথম সারিতে বলা হয়েছে- যদি মনোযোগ দিয়ে পড়ো তবে পাস করবে। এখানে প্রদত্ত যৌগিক বচনটি 'যদি তবে' - নামক শব্দ দ্বারা শর্তাধীন। এ কারণে যুক্তি-ক এর প্রথম সারিতে প্রাকল্পিক যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যুক্তি-ক এর প্রথম সারিতে কোন ধরনের যৌগিক বচনের ইঙ্গিত রয়েছ…

Rajshahi · 2017

উত্তর

কোনো কিছু নির্দেশ করার জন্য বা বোঝার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক (Symbol) বলে।

উত্তর

সকল সংকেত আমাদের ব্যাবহারিক উপযোগিতা পূরণ করতে পারে না। এ কারণে সকল সংকেত প্রতীক নয়। সংকেত শব্দের অর্থ হলো চিহ্ন। অন্যদিকে সচেতনভাবে ব্যবহৃত সংকেতকেই প্রতীক বলা হয়। সংকেত দুই প্রকার। যথা: স্বাভাবিক সংকেত ও কৃত্রিম সংকেত। স্বাভাবিক সংকেত মানুষের ব্যাখ্যা ও ব্যবহারের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কৃত্রিম সংকেত বা প্রতীক মানুষের ব্যাখ্যা ও ব্যবহারের ওপর নির্ভরশীল। তাই সব ধরনের সংকেতকে প্রতীক বলা যায় না। কেবল কৃত্রিম সংকেতই প্রতীকের মর্যাদা পেতে পারে। কেননা কৃত্রিম সংকেত আমাদের ব্যবহারিক উপযোগিতা পূরণ করে।

উত্তর

উদ্দীপকে যুক্তি-ক এর প্রথম সারিতে প্রাকল্পিক যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে। যে যৌগিক যুক্তিবাক্যে দু'টি সরল বাক্যকে 'যদি তবে' বা অনুরূপ কোনো শব্দ দ্বারা একটির সাথে অন্যটি শর্তযুক্ত করে প্রকাশ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। আইসল্যান্ডের যুক্তিবিদ জনসন (Bjarni Jonsson) সহ অনেকেই প্রাকল্পিক যুক্তিবাক্যকে শর্তমূলক যুক্তিবাক্য (Conditional Proposition) বলে অভিহিত করেছেন। যেমন: যদি দেশের মানুষ সুশিক্ষিত হয় তবে দেশ উন্নত হবে। উদ্দীপকে যুক্তি-ক এর প্রথম সারিতে বলা হয়েছে- যদি মনোযোগ দিয়ে পড়ো তবে পাস করবে। এখানে প্রদত্ত যৌগিক বচনটি 'যদি তবে' - নামক শব্দ দ্বারা শর্তাধীন। এ কারণে যুক্তি-ক এর প্রথম সারিতে প্রাকল্পিক যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে।

উত্তর

উদ্দীপকের যুক্তি 'ক' ও যুক্তি 'খ' এ সাবেকী যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যার প্রতিফলন ঘটেছে। নিচে উভয় যুক্তিবিদ্যার পার্থক্য দেখানো হলো- আমরা জানি, গতানুগতিক, সনাতনী ও এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে সাবেকী যুক্তিবিদ্যা (Traditional Logic) বলা হয়। অন্যদিকে, সাবেকী যুক্তিবিদ্যার আকারগত দিককে যখন প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic) বলা হয়। অর্থাৎ সাবেকী যুক্তিবিদ্যার প্রচলন প্রাচীনকাল থেকেই। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যার যাত্রা শুরু হয়েছে আধুনিক যুগে। সাবেকী বা সনাতনী যুক্তিবিদ্যায় বর্ণনামূলক বাক্য যখন যৌক্তিক আকার লাভ করে তখন তাকে বলে 'যুক্তিবাক্য' (Propsition)। অর্থাৎ যুক্তি 'ক' এর দৃষ্টান্ত যুক্তিবাক্য হিসেবে বিবেচিত। অন্যদিকে, প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যকে বচন (Statement) বলে। এ কারণে যুক্তি 'খ' এর দৃষ্টান্ত বচন হিসেবে পরিগণিত। সর্বোপরি সাবেকী বা সনাতনী যুক্তিবিদ্যার বিষয়বস্তু তৈরি হয়েছে চিন্তার ভাষাগত রূপ নিয়ে। অন্যদিকে, প্রতীকী যুক্তিবিদ্যার বিষয়বস্তু তৈরি হয়েছে চিন্তার সাংকেতিক বা প্রতীকী রূপ নিয়ে। পরিশেষে একথা বলা যায় যে, সাবেকী ও প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো গুণগত পার্থক্য নেই। উভয়ের পার্থক্য মাত্রাগত। তবে এ পার্থক্যটির গুরুত্ব অনস্বীকার্য। এ প্রসঙ্গে ব্রিটিশ যুক্তিবিদ কপি (Irving Marmer Copi) তাঁর Introduction to Logic, P-236 গ্রন্থে বলেন, 'যদিও আধুনিক ও প্রতীকী যুক্তিবিদ্যার পার্থক্য গুণগত নয়, মাত্রাগত; তবুও এ পার্থক্যটি বিস্ময়কর।'
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।