উদ্দীপকে 'খ' এবং 'গ' চিহ্নিত স্থানে যা হবে, তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও।
উত্তর: উদ্দীপকের 'খ' ও 'গ' চিহ্নিত স্থানে হবে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ। নিচে এদের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করা হলো: বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। উভয় আরোহই প্রকৃত আরোহকে প্রকাশ করে। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহে আরোহমূলক লম্ফ থাকে। উভয় প্রকার আরোহে বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। উভয় প্রকার আরোহে সিদ্ধান্ত স্থাপনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি মূখ্য ভূমিকা পালন করে। মোটকথা প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হিসেবে এ দুই প্রকার আরোহ বিভিন্ন দিক দিয়ে সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর প্রতিষ্ঠিত। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় অনুকূল এবং প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়। বৈজ্ঞানিক আরোহ থেকে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সম্ভাব্য সিদ্ধান্ত পাওয়া যায়। পরিশেষে বলা যায়, আরোহ অনুমানে বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ উভয় প্রকার অনুমানের গুরুত্ব অপরিসীম। অবৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহের সমকক্ষ না হলেও আরোহের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। অবৈজ্ঞানিক আরোহের এই গুরুত্বের কারণেই তা প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'খ' এবং 'গ' চিহ্নিত স্থানে যা হবে, তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ…
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর