'শেষরাতের স্বপ্ন সবসময় সফল হয়'- এ যুক্তিটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে তার প্রকারভেদ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: 'শেষ রাতের স্বপ্ন সব সময় সফল হয়'- যুক্তিটিতে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। আরোহের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সব বস্তু ও ঘটনা নিরীক্ষণ করা দরকার সেসব বস্তু ও ঘটনা নিরীক্ষণ না করে সীমিত কয়েকটি বিষয় নিরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। এই অনিরীক্ষণ অনুপপত্তি দুই প্রকার। যথা-১. দৃষ্টান্তের অনিরীক্ষণ ও ২. প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় যেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা দরকার সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে অনুপপত্তির সৃষ্টি হয়। এই অনুপপত্তিকে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি বলে। অর্থাৎ, এক্ষেত্রে প্রাসঙ্গিক দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখা গেল যে, তাদের বুদ্ধি কম। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, সকল লম্বা লোকের বুদ্ধি কম। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা যেসব লম্বা লোক বুদ্ধিমান তাদেরকে অনিরীক্ষিত রেখে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে প্রয়োজনীয় যেসব বিষয় নিরীক্ষণ করা দরকার সেসব বিষয় নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সিদ্ধান্তের এই ত্রুটিকে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি বলে। যেমন- শিক্ষাই কোনো জাতির উন্নতির কারণ। এখানে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা কোনো জাতির উন্নতির জন্য শিক্ষার সাথে প্রয়োজনীয় যেসব অবস্থা নিরীক্ষণ করা দরকার সেগুলো এখানে নিরীক্ষণ করা হয়নি। পরিশেষে বলা যায় যে, আরোহের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে যেসব বিষয় নিরীক্ষণ করা দরকার তার প্রত্যেকটি বিষয় নিরীক্ষণ করতে হবে। অন্যথায় সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হবে বা অনুপপত্তির সৃষ্টি হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'শেষরাতের স্বপ্ন সবসময় সফল হয়'- এ যুক্তিটিতে কোন ধরনের অনুপপত্তি ঘট…
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর