উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে কী বসবে? সেগুলোর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে যথাক্রমে আরোহের আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি বসবে। আরোহের ভিত্তি দুই প্রকার। যথা- ১. আকারগত ভিত্তি ও ২. বস্তুগত ভিত্তি। যেসব বিষয়ের ওপর নির্ভর করে আরোহের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। আরোহ হলো বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়া। আরোহ বিশেষ থেকে সার্বিকে যাওয়ার ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম আকারগত দিকের ভিত্তি হিসেবে কাজ করে। যেহেতু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে আরোহের আকারগত প্রক্রিয়া সম্পন্ন হয়, তাই এই দুটিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। আরোহ অনুমানে যেসব বিষয়ের ওপর নির্ভর করে বস্তুগত দিক গড়ে ওঠে তাকে আরোহের বস্তুগত ভিত্তি বলে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের জন্য বিভিন্ন বাস্তব উপাদানের প্রয়োজন হয়। আর আরোহের বাস্তব উপাদান সরবরাহ করে নিরীক্ষণ ও পরীক্ষণ। যেহেতু নিরীক্ষণ ও পরীক্ষণ আরোহের বস্তুগত বা বাস্তব উপাদান সরবরাহ করে, তাই নিরীক্ষণ ও পরীক্ষণকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়। আরোহ অনুমান আকারগত ও বস্তুগত ভিত্তির সমন্বয়ে গড়ে ওঠে। তাই আরোহ অনুমানের উভয় প্রকার ভিত্তিই গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে কী বসবে? সেগুলোর বর্ণনা দাও।
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর