উদ্দীপকে মি. জামিলের সিদ্ধান্তে যে অনুপপত্তির উদ্ভব হয়েছে তা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. জামিলের সিদ্ধান্তে যে অনুপপত্তি ঘটেছে তার থেকে উত্তরণের জন্য মি. জামিলকে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা প্রয়োজন। দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তির মূল কারণ হচ্ছে কুসংস্কার ও অন্ধবিশ্বাস। এক্ষেত্রে আমরা আগে থেকেই কোনো মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে যাই। যার ফলে শুধুমাত্র অনুকূল দৃষ্টান্তগুলোকেই নিরীক্ষণ করি। প্রতিকূল দৃষ্টান্তগুলো নিরীক্ষণ করি না। আর এর ফলে অনুপপত্তি তৈরি হয়। তাই এই অনুপপত্তি থেকে উত্তরণের জন্য আমাদেরকে অনুকূল দৃষ্টান্তের সাথে সাথে প্রতিকূল দৃষ্টান্তও নিরীক্ষণ করতে হবে। মি. জামিল তার জরিপ কাজ পরিচালনা করতে গিয়ে কতগুলো লম্বা লোককে নিরীক্ষণ করেই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি যদি আরো কিছু লোককে পর্যবেক্ষণ করতেন বা আরো কিছু বুদ্ধিমান ও বোবা লোককে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন তবে তার সিদ্ধান্তে এই ধরনের অনুপপত্তি ঘটতো না। দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুপপত্তি মূলত প্রয়োজনীয় দৃষ্টান্ত অনিরীক্ষণের কারণে ঘটে থাকে। কোনো বিষয়কে যেভাবে নিরীক্ষণ করা উচিত, তার থেকে কিছু দৃষ্টান্ত বাদ দিলে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। উদ্দীপকে মি. জামিল আরো কিছু দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিলে তার সিদ্ধান্ত এই ধরনের অনুপপত্তি থেকে মুক্ত থাকতো।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. জামিলের সিদ্ধান্তে যে অনুপপত্তির উদ্ভব হয়েছে তা থেকে উ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর