উদ্দীপকে 'লালবাতি' বিষয়টি যুক্তিবিদ্যার কোন বিষয়টিকে প্রকাশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'লাল বাতি' যুক্তিবিদ্যার সংকেত (Sign) এর বিষয়টিকে প্রকাশ করে। কোনো বস্তু বা বিষয় যখন একজন ব্যক্তির কাছে নির্দিষ্ট কিছুর প্রতিনিধি হিসেবে প্রকাশিত হয় তখন তাকে সংকেত বলে। প্রখ্যাত চিন্তাবিদ হসপার্স মনে করেন, যখন একটি বিষয় অন্য কোনো বিষয়ের নির্দেশ হিসেবে বিশেষ অর্থ বহন করে তখন তা হবে Sign বা সংকেত। যেমন- রাস্তায় ব্যবহৃত লাল-হলুদ-সবুজ বাতিগুলো দ্বারা গাড়ি থামানো এবং গাড়ি চলার নির্দেশ প্রদান করে। এটি ট্রাফিক নিয়ম অনুযায়ী সার্বজনীনভাবে গৃহীত। তাই এগুলোকে সংক্ষেপে সংকেত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সংকেত ট্রাফিকের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মি. আজহারের ড্রাইভার ট্রাফিক মোড়ে লাল বাতি জ্বলতে দেখে গাড়ি থামিয়ে দিলেন। অর্থাৎ ট্রাফিকের লাল বাতি প্রতীক রূপে বিবেচিত হলেও আমাদের কাছে গাড়ি থামানোর সংকেত হিসেবে বিবেচিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'লালবাতি' বিষয়টি যুক্তিবিদ্যার কোন বিষয়টিকে প্রকাশ করে? ব্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর