উদ্দীপকে উল্লিখিত স্থানের নামগুলো কোন ধরনের পদকে নির্দেশ করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত স্থানের নামগুলো অর্থহীন বিশিষ্ট পদকে নির্দেশ করে। যখন একটি পদ কেবল নামের মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে তখন তাকে বলে অর্থহীন বিশিষ্ট পদ। এসব নাম নিছক অর্থহীন চিহ্নমাত্র, যা সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তুর বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের নির্দেশক নয়। যেমন- সুমন, পদ্মা, ঢাকা ইত্যাদি। এসব নামের কোনো অর্থ নেই, বরং এগুলো কেবল সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করার জন্যই ব্যবহৃত হয়েছে। উদ্দীপকে উল্লিখিত বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী প্রভৃতি স্থানের নামগুলো অর্থহীন বিশিষ্ট পদের অনুরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্থানের নামগুলো কোন ধরনের পদকে নির্দেশ করে ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর