যুক্তি 'ক' ও যুক্তি 'খ' এ যে দু'টি দিক প্রতিফলিত হয়েছে তাদের পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকের যুক্তি 'ক' ও যুক্তি 'খ' এ সাবেকী যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যার প্রতিফলন ঘটেছে। নিচে উভয় যুক্তিবিদ্যার পার্থক্য দেখানো হলো- আমরা জানি, গতানুগতিক, সনাতনী ও এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে সাবেকী যুক্তিবিদ্যা (Traditional Logic) বলা হয়। অন্যদিকে, সাবেকী যুক্তিবিদ্যার আকারগত দিককে যখন প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic) বলা হয়। অর্থাৎ সাবেকী যুক্তিবিদ্যার প্রচলন প্রাচীনকাল থেকেই। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যার যাত্রা শুরু হয়েছে আধুনিক যুগে। সাবেকী বা সনাতনী যুক্তিবিদ্যায় বর্ণনামূলক বাক্য যখন যৌক্তিক আকার লাভ করে তখন তাকে বলে 'যুক্তিবাক্য' (Propsition)। অর্থাৎ যুক্তি 'ক' এর দৃষ্টান্ত যুক্তিবাক্য হিসেবে বিবেচিত। অন্যদিকে, প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যকে বচন (Statement) বলে। এ কারণে যুক্তি 'খ' এর দৃষ্টান্ত বচন হিসেবে পরিগণিত। সর্বোপরি সাবেকী বা সনাতনী যুক্তিবিদ্যার বিষয়বস্তু তৈরি হয়েছে চিন্তার ভাষাগত রূপ নিয়ে। অন্যদিকে, প্রতীকী যুক্তিবিদ্যার বিষয়বস্তু তৈরি হয়েছে চিন্তার সাংকেতিক বা প্রতীকী রূপ নিয়ে। পরিশেষে একথা বলা যায় যে, সাবেকী ও প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো গুণগত পার্থক্য নেই। উভয়ের পার্থক্য মাত্রাগত। তবে এ পার্থক্যটির গুরুত্ব অনস্বীকার্য। এ প্রসঙ্গে ব্রিটিশ যুক্তিবিদ কপি (Irving Marmer Copi) তাঁর Introduction to Logic, P-236 গ্রন্থে বলেন, 'যদিও আধুনিক ও প্রতীকী যুক্তিবিদ্যার পার্থক্য গুণগত নয়, মাত্রাগত; তবুও এ পার্থক্যটি বিস্ময়কর।'
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি 'ক' ও যুক্তি 'খ' এ যে দু'টি দিক প্রতিফলিত হয়েছে তাদের পার্থক…
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর