শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন ধরনের কার্যসংমিশ্রণ? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্যসংমিশ্রণ ঘটেছে। যখন কতগুলো কারণ এক সাথে কাজ করে একটি মিশ্রকার্য উৎপন্ন করে এবং এই মিশ্রকার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অর্থাৎ সমজাতীয় কার্যসংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণ একসাথে কাজ করে যে ফলাফল আসে তা মিলিত হয়ে যায়। যেমন- পাঁচটি এক লিটারের পানির বোতলের পানি যদি একটা ড্রামে ঢালা হয় তাহলে ড্রামে মোট পাঁচ লিটার পানি জমা হবে। এখানে আলাদাভাবে কোনো এক লিটার পানির অস্তিত্ব থাকবে না। এখানে ড্রামের পানি কার্য আর এক লিটার বোতলের পানি হচ্ছে কারণ। দৃশ্যকল্প-১ এ আলাদাভাবে পাঁচটি মোমবাতি দেখা যাচ্ছে যেগুলোর প্রতিটা জ্বলছে। পাঁচটি মোমবাতি থেকে প্রাপ্ত আলোকে মিশ্র কার্য বলা হয়। আর মোমবাতিগুলো হচ্ছে কারণ, মোমবাতিগুলো প্রত্যেকে আলাদাভাবে আলো দিচ্ছে। আর তাদের থেকে প্রাপ্ত আলোর মিশ্রণে বৃহৎ আকারের আলোর সৃষ্টি হচ্ছে। এভাবে সমান জাতীয় কারণ থেকে সৃষ্ট মিশ্রকার্যটিকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন ধরনের কার্যসংমিশ্রণ? ব্যাখ্যা কর।

Dinajpur · 2017

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিমভাবে গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত ঘটনাবলির সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণকে পরীক্ষণ (Experiment) বলে।

উত্তর

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে যখন দুটি পরস্পর বিরোধী নীতি- আরোহ অনুমানের ভিত্তি এবং অবৈজ্ঞানিক আরোহের ফল হিসেবে ব্যাখ্যা করা হয় তখন তাকে আরোহের কূটভাস বলে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের রূপগত ভিত্তি বলে অভিহিত করেছেন। কারণ এই নীতির ওপর নির্ভর করেই আমরা আরোহ অনুমানে বিশেষে থেকে সার্বিকে গমন করি। আবার এই নীতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন নীতিটি নিজেই একটা অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। যেমন- আমরা দেখি যে আগুন সব সময় তাপ দেয়, খাদ্য ক্ষুধা নিবারণ করে, পানি আমাদের পিপাশা মেটায়, কখনো এর ব্যতিক্রম চোখে পড়ে। প্রকৃতির এই একমুখী আচরণ দেখে অর্থাৎ আমাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রকৃতি নিয়মের রাজত্ব। আর এই প্রকৃতির এই নিয়মানুবর্তিতা নীতি আরোহ অনুমানের ভিত্তি। যা আমাদের নিশ্চিত সত্য দেয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে এভাবে দুটি বিরোধী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করায় আরোহের কূটভাস ঘটে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্যসংমিশ্রণ ঘটেছে। যখন কতগুলো কারণ এক সাথে কাজ করে একটি মিশ্রকার্য উৎপন্ন করে এবং এই মিশ্রকার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অর্থাৎ সমজাতীয় কার্যসংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণ একসাথে কাজ করে যে ফলাফল আসে তা মিলিত হয়ে যায়। যেমন- পাঁচটি এক লিটারের পানির বোতলের পানি যদি একটা ড্রামে ঢালা হয় তাহলে ড্রামে মোট পাঁচ লিটার পানি জমা হবে। এখানে আলাদাভাবে কোনো এক লিটার পানির অস্তিত্ব থাকবে না। এখানে ড্রামের পানি কার্য আর এক লিটার বোতলের পানি হচ্ছে কারণ। দৃশ্যকল্প-১ এ আলাদাভাবে পাঁচটি মোমবাতি দেখা যাচ্ছে যেগুলোর প্রতিটা জ্বলছে। পাঁচটি মোমবাতি থেকে প্রাপ্ত আলোকে মিশ্র কার্য বলা হয়। আর মোমবাতিগুলো হচ্ছে কারণ, মোমবাতিগুলো প্রত্যেকে আলাদাভাবে আলো দিচ্ছে। আর তাদের থেকে প্রাপ্ত আলোর মিশ্রণে বৃহৎ আকারের আলোর সৃষ্টি হচ্ছে। এভাবে সমান জাতীয় কারণ থেকে সৃষ্ট মিশ্রকার্যটিকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে।

উত্তর

কারণের প্রকৃতির দিক থেকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ একটি গ্রহণযোগ্য মতবাদ। দৃশ্যকল্প-৩ এ বহুকারণবাদ বর্ণিত হয়েছে এবং দৃশ্যকল্প-২ এ এর বিপরীত মত আলোচনা করা হয়েছে। বহুকারণবাদ অনুযায়ী একটি কার্যের অনেকগুলো কারণ থাকতে পারে অর্থাৎ অনেক কারণেই একটি কার্য সংঘটিত হতে পারে। তাই যে কোনো একটি কারণে একটি কার্য ঘটবে এমনটা মনে করা ঠিক না। কিন্তু বহুকারণবাদকে খণ্ডন করে কোনো কোনো যুক্তিবিদ বলেন, একটি কার্যের একাধিক শর্ত থাকলেও তার কারণ একটিই। অনেক সময় আমাদের মনে হয় একটি কার্যের একাধিক কারণ রয়েছে। কিন্তু প্রকৃত প্রস্তাবে একটি কার্যের ঠিক পূর্ববর্তী সংশ্লিষ্ট ঘটনাই হচ্ছে কারণ। আর তেমন ঘটনা একটাই থাকে। তাই বলা যায়, বহুকারণবিরোধী মতবাদটিই অধিক গ্রহণযোগ্য। দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ কেই অধিক গ্রহণযোগ্য বলা যায়। কারণ দৃশ্যকল্প-২ এ চলন্ত গাড়ির জন্য ড্রাইভার, তেল, ইঞ্জিন এক একটা শর্ত হিসেবে কাজ করেছে। এই শর্তগুলোর সমষ্টিই হচ্ছে চলন্ত গাড়ির কারণ। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ জ্বরের কারণ হিসেবে বৃষ্টিতে ভেজা, মশার কামড়, টাইফয়েড জীবাণু এগুলোকে এক একটিকে এককভাবে জ্বরের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। যা সব সময় বাস্তবে ঘটে না। এগুলো জ্বরের এক একটি শর্ত হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু জ্বরের কারণ হিসেবে শুধুমাত্র বৃষ্টিতে ভেজা বা শুধুমাত্র মশার কামড়কে এককভাবে দায়ী করা যায় না, তাই দৃশ্যকল্প-২ কেই অধিকতর গ্রহণযোগ্য বলে বিবেচনা করা যায়। একটি কাজের অনেকগুলো শর্ত থাকলেও কারণ একটিই। অনেক সময় আমাদের অজ্ঞতার জন্য একটি কার্যের জন্য একাধিক কারণের উপস্থিতিকে আমরা বিশ্বাস করি। এ কারণেই দৃশ্যকল্প-৩ এর তুলনায় দৃশ্যকল্প-২ কে অধিক গ্রহণযোগ্য মতবাদ বলে মনে হয়। কারণ দৃশ্যকল্প-২ একটি কারণ যা কয়েকটি শর্তের সমষ্টিতে তৈরি।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।