পাঠ-২ এ যুক্তিবিদ্যার কোন বিষয়টি নির্দেশ করেছে? বিশ্লেষণ কর।
উত্তর: পাঠ-২ এ যুক্তিবিদ্যার পরীক্ষণকে নির্দেশ করেছে। পরীক্ষণ এক প্রকার প্রত্যক্ষণ। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলিকে নিজের আয়ত্বে এনে কৃত্রিম উপায়ে সুনিয়ন্ত্রিত ও যন্ত্রপাতির সাহায্যে প্রত্যক্ষ করাকে পরীক্ষণ বলে। পরীক্ষণের বেলায় ঘটনাবলির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। প্রয়োজনমতো পরিবেশ পরিবর্তন করে নেওয়া যায়। যেমন- একজন রসায়নবিদ তার গবেষণাগারে নির্দিষ্ট অনুপাতে হাইেেড্রাজেন ও অক্সিজেন গ্যাস এক সাথে মিশিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করে পানি উৎপন্ন করেন। এখানে সম্পূর্ণ অবস্থাবলি তার আয়ত্বের মধ্যে ছিল। এটাই পরীক্ষণ পদ্ধতি। পাঠ-২ এ ভারতের অধিকাংশ মুরগির খামারে বার্ডফ্লু'র আক্রমণ দেখা গেছে। এর ফলে বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করলেন যে বার্ডফ্লু একটা মারাত্মক ভাইরাস এবং এই রোগে আক্রান্ত মুরগির মাংস মানবদেহের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীদের এই কর্মকাণ্ড পরীক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ-২ এ যুক্তিবিদ্যার কোন বিষয়টি নির্দেশ করেছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর