উদ্দীপকের ছকে নির্দেশিত বিষয়গুলো আসলে আপেক্ষিক- বিশ্লেষণ কর।
উত্তর: ছকে নির্দেশিত দিকগুলো সংকেত ও প্রতীকের ইঙ্গিত বহন করে যেগুলোকে আমরা চিরন্তন বলতে পারি না। অর্থাৎ সংকেত ও প্রতীক হলো আপেক্ষিক বিষয়। নিচে এ বিষয়টি বিশ্লেষণ করা হলো- কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। যেমন- কোনো উত্তরের পাশে ( [গণিত] ) 'টিক' চিহ্ন ঠিক উত্তরের প্রতীক এবং (×) 'ক্রস' চিহ্ন ভুল উত্তরের প্রতীক বলে গণ্য হয়। অন্যদিকে, কোনো বিষয় যখন কোনো কিছুর নির্দেশ বা আভাস দেয়, তখন তাকে সংকেত বলে। যেমন- আকাশে লালচে ধূসর বর্ণের মেঘ ঝড়-ঝঞ্ঝার সংকেত এবং ফায়ার ব্রিগেডের সাইরেন কোথাও আগুন লাগার সংকেত হিসেবে কাজ করে। প্রতীক হলো কোনো কিছুর সংকেত। তবে সব ধরনের প্রতীক সংকেতের মর্যাদা পেলেও সব ধরনের সংকেত কখনও প্রতীকের মর্যাদা পায় না। কারণ যুক্তিবিদদের মতে কেবল কৃত্রিম সংকেতই প্রতীক হওয়ার যোগ্যতা রাখে, কেননা ট্রাফিকের লাল বাতি একদিকে প্রতীক এবং অন্যদিকে গাড়ি থামানোর সংকেত হিসেবে কাজ করে। প্রতীক ও সংকেতের মধ্যে কিছু পার্থক্য থাকলেও কোনো কোনো যুক্তিবিদ মনে করেন, প্রতীক ও সংকেত আসলে আপেক্ষিক বিষয়। একই বিষয় একজনের কাছে প্রতীক আবার অন্যজনের কাছে সংকেত বলে পরিগণিত হচ্ছে। কাজেই প্রতীক ও সংকেতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রতীক ও সংকেতকে চিরন্তন বলা যায় না। আজ একটা চিহ্ন কোনো একটা বিষয়টাকে প্রতীকায়িত করতে ব্যবহার করা হচ্ছে কাল সেটা নাও ব্যবহৃত হতে পারে। তাই বলা যায় প্রতীক ও সংকেত আপেক্ষিক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে নির্দেশিত বিষয়গুলো আসলে আপেক্ষিক- বিশ্লেষণ কর।
Barisal · 2017
উত্তর
উত্তর

উত্তর
উত্তর