চিত্র-১ দ্বারা কারণ সম্পর্কিত কোন মতবাদকে নির্দেশ করে? বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-১ দ্বারা কারণ সম্পর্কিত বহুকারণবাদকে নির্দেশ করে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। অর্থাৎ বিভিন্ন কারণ একইভাবে কার্যকে উৎপন্ন করতে পারে। যেমন- একই কার্য 'মৃত্যু' বিভিন্ন সময় বিভিন্ন কারণ যথা- দুর্ঘটনা, কলেরা, ম্যালেরিয়া, বিষপান ইত্যাদি একাধিক কারণ থাকতে পারে। এই মতবাদকেই বহুকারণবাদ বলে। চিত্র-১ এ তৃষ্ণা নিবারণের জন্য কতগুলো উপায়কে নির্দেশ করা হয়েছে। যেমন- পানি, ডাবের পানি, কোল্ড ড্রিংস, চা, শরবত, জুস পান করলে তৃষ্ণা নিবারণ সম্ভব। তৃষ্ণা নিবারণকে যদি কার্য হিসেবে বিবেচনা করা হয় তবে তৃষ্ণা নিবারণের উপায়গুলো হবে এক একটি কারণ। অর্থাৎ তৃষ্ণা নিবারণ কার্যের একাধিক কারণ রয়েছে, যা বহুকারণবাদকেই নির্দেশ করে। বহুকারণবাদ অনুসারে একটি কার্যের সবসময় একটিই কারণ থাকবে এমন কোনো কথা নেই। একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে। চিত্র-১ এ দেখা যায়, তৃষ্ণা নিবারণের কতগুলো উপায় রয়েছে যেগুলো তৃষ্ণা নিবারণের এক একটি কারণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ দ্বারা কারণ সম্পর্কিত কোন মতবাদকে নির্দেশ করে? বিশ্লেষণ কর।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর