চিত্র-২ দ্বারা তোমার পাঠ্যবই এর কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-২ আমার পাঠ্যবইয়ের ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করে। একাধিক ভিন্ন জাতীয় কারণ একত্রে কাজ করে যে, যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন তাকে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ বলে। ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে মিশ্রকার্য ভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ কার্যটিকে কারণ অনুসারে বিশ্লেষণ করে দেখানো যায় না। যেমন- যেমন অক্সিজেন ও হাইড্রোজেন দুটি ভিন্ন জাতীয় গ্যাস। এ গ্যাস দুটিকে নির্দিষ্ট অনুপাতে মেশালে পানি উৎপন্ন হয়। এই পানি একটি মিশ্রকার্য। আবার পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের কোনো গুণাগুণ বর্তমান থাকে না। এরকম কার্যমিশ্রণকে ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ বলে। চিত্র-২ ক্লোরিন ও সোডিয়াম দুটি ভিন্ন উপাদান। কিন্তু উপাদান দুটির একটি নির্দিষ্ট অনুপাতে মিশ্রণের ফলে লবণ তৈরি হয়। লবণের মধ্যে যদিও ক্লোরিন বা সোজিয়ামকে আলাদাভাবে পাওয়া যায় না। কিন্তু উপাদান দুটির মিশ্রণের ফলেই লবণের উৎপত্তি ঘটে। চিত্র-২ এর এই ঘটনাটি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ দ্বারা তোমার পাঠ্যবই এর কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর