উদ্দীপকে চিকিৎসার যে দুটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রোগীর চিকিৎসায় নিরীক্ষণ ও পরীক্ষণ নামক দুটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে পরীক্ষণ পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বস্তু ও ঘটনাবলির প্রত্যক্ষণ হলো নিরীক্ষণ। আর কৃত্রিম পরিবেশে কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলির প্রত্যক্ষণ হলো পরীক্ষণ। তাই পরীক্ষণের ঘটনা পরীক্ষকের ওপর নির্ভরশীল, কিন্তু নিরীক্ষণের ঘটনা প্রকৃতি নির্ভর। পরীক্ষণের ক্ষেত্রে ঘটনার পুনরাবৃত্তি সম্ভব নয়। সবকিছু মিলিয়ে পরীক্ষণে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়। কিন্তু নিরীক্ষণে তা পাওয়া যায় না। উদ্দীপকে রহিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। গ্রাম্য চিকিৎসক কোনো পরীক্ষা ছাড়াই শুধু তাকে দেখে ওষুধ দিলেন।। এতে সে সুস্থ না হলে পরবর্তীতে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তার রহিমাকে বিভিন্ন পরীক্ষা করিয়ে বললেন, রহিমা ব্রেন স্টোক করেছে। গ্রাম্য ডাক্তার শুধুমাত্র নিরীক্ষণের মাধ্যমে চিকিৎসা করায় তার চিকিৎসায় রোগী সুস্থ হয়নি। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন পরীক্ষণের মাধ্যমে রহিমাকে চিকিৎসা করায় একটা নিশ্চিত সিদ্ধান্ত দিতে পেরেছে এবং সঠিক রোগ নির্ণয় করতে পেরেছে। প্রত্যক্ষণের ক্ষেত্রে নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়েরই প্রয়োজন। কিন্তু নিশ্চিত সত্য লাভ করতে হলে পরীক্ষণ পদ্ধতি অধিকতর গুরুত্বপূর্ণ। একইভাবে উদ্দীপকে গ্রাম্য চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা থেকেই পরীক্ষণের গুরুত্ব অনুধাবন করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চিকিৎসার যে দুটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে তোমার পাঠ্যপুস্ত…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর