দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-১ ও ২ এ প্রতীক ও সংকেতের বিষয় দুটি প্রকাশ পেয়েছে। নিচে উভয় বিষয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হলো- কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। অর্থাৎ প্রতীক সর্বদাই কৃত্রিম। অন্যদিকে, কোনো বিষয় যখন কিছুর নির্দেশ বা আভাস দেয়, তখন তাকে সংকেত বলে। সংকেত প্রাকৃতিক ও কৃত্রিম উভয় হতে পারে। প্রতীক সর্বদা মানুষের ব্যবহার ও ব্যাখ্যার ওপর নির্ভরশীল। কিন্তু সংকেত মানুষের ব্যবহার বা ব্যাখ্যার ওপর নির্ভরশীল নয়। অর্থাৎ প্রতীক হচ্ছে সুপরিকল্পিত। কিন্তু সংকেত হলো অপরিকল্পিত। দৃষ্টান্ত-১-এ উল্লিখিত X, Y কিংবা (নাল) নামক যোজক নির্দিষ্ট অর্থ নির্দেশ করে। অর্থাৎ এ ধরনের কৃত্রিম চিহ্ন আমরা নির্দিষ্ট অর্থ ব্যক্ত করার জন্য ব্যবহার করে থাকি। এ কারণে এসব প্রতীক হিসেবেই বিবেচিত। অন্যদিকে, দৃষ্টান্ত-২-এ উল্লিখিত রাস্তার মোড়ে লাইট পোস্টে লাল বাতি প্রতীক রূপে বিবেচিত হলেও আমাদের কাছে গাড়ি থামানোর সংকেত হিসেবে বিবেচিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও ২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর