গ্রাম্য চিকিৎসকের রোগ নির্ণয়ের পদ্ধতি তোমার পাঠ্যবইয়ের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রাম্য চিকিৎসকের রোগ নির্ণয়ের পদ্ধতি আমার পাঠ্যবইয়ের নিরীক্ষণের দিকটিকে নির্দেশ করে। কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক পরিবেশে কোনো ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করাকে নিরীক্ষণ (Observation) বলে। অর্থাৎ নিরীক্ষণও এক ধরনের প্রত্যক্ষণ, তবে তা প্রাকৃতিক পরিবেশে সুনিয়ন্ত্রিতভাবে এবং পরিকল্পিতভাবে সম্পন্ন হয়। যেমন: রাস্তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে একজন সাংবাদিক ছুটে এলেন। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তিনি মৃত্যুর সাথে যুক্ত অবস্থাদি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলেন। এক্ষেত্রে মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকের এই উদ্দেশ্যমূলক ও সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণই নিরীক্ষণ। উদ্দীপকে রহিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার হাত-পা অবশ হয়ে গেল। এ অবস্থায় গ্রাম্য চিকিৎসক কোনো পরীক্ষা ছাড়াই শুধু তাকে দেখে ওষুধ দিলেন। গ্রাম্য চিকিৎসকের রোগ নির্ণয়ের এই পদ্ধতিটি পাঠ্যবইয়ের নিরীক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। নিরীক্ষণের ক্ষেত্রে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা বিষয়কে প্রত্যক্ষ করা হয়। তাই গ্রাম্য চিকিৎসকের রোগ নির্ণয়ের এই পদ্ধতিটিকে নিরীক্ষণ বলা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
গ্রাম্য চিকিৎসকের রোগ নির্ণয়ের পদ্ধতি তোমার পাঠ্যবইয়ের কোন দিকটি নি…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর