মিসেস শাহানা সম্পর্কিত তথ্যগুলো কোন ধরনের বিধেয়ক?
উত্তর: উদ্দীপকে মিসেস শাহানার জন্মসাল এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে, যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে অবান্তর লক্ষণ ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং পরিবর্তনযোগ্য নয় তাই অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির ক্ষেত্রে জন্মতারিখ এবং জন্মস্থান পরিবর্তন করা যায় না। এগুলো স্থায়ী গুণ। একজন ব্যক্তি একটি স্থানেই জন্মগ্রহণ করতে পারে। ভিন্ন ভিন্ন স্থানে নয়। একটি নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণ করে। ভিন্ন ভিন্ন তারিখে নয়।তেমনি উদ্দীপকের মিসেস শাহানা সম্পর্কে বলা হয়েছে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রিয় রং নীল। যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষ্মণের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, মিসেস শাহানা সম্পর্কিত তথ্যগুলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মিসেস শাহানা সম্পর্কিত তথ্যগুলো কোন ধরনের বিধেয়ক?
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর