উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত স্থানে কোনটি বসবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত স্থানে বিধেয়ক বসবে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে উল্লিখিত জীব, মানুষ, বুদ্ধিবৃত্তি, বিচারশক্তি ও আনন্দপ্রিয়তা একটি সম্পর্কের ইঙ্গিত দেয়। সদর্থক যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকেই বলা হয় বিধেয়ক। বিধেয়ক কেবল সদর্থক যুক্তিবাক্যে থাকে, নঞর্থক যুক্তিবাক্যে থাকে না। অর্থাৎ চার প্রকার যুক্তিবাক্যের মধ্যে AI EO থাকে না। অর্থাৎ যে সকল যুক্তিবাক্যে সংযোজক হিসেবে হয়, হও, হন (ইতিবাচক সংযোজক) আছে; সেই সকল যুক্তিবাক্যে বিধেয়ক থাকে। এই ধরনের সংযোজকগুলো উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের একটা সম্পর্ক বহন করে আর এই সম্পর্ককে বিধেয়ক বলে। বিধেয়ক পাঁচ প্রকার। যথা- জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। উদ্দীপকে যে পদগুলো সাজানো হয়েছে সেগুলো একে অপরের সাথে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত। উদ্দীপকের জীব শব্দটি সবার উপরে রয়েছে, যা জাতি নামক বিধেয়কের একটি দৃষ্টান্ত। ঠিক তার নিচের মানুষ শব্দটি একটি উপজাতি নামক বিধেয়কের দৃষ্টান্ত। তারপর রয়েছে বুদ্ধিবৃত্তি নামক শব্দটি যেটা লক্ষণ বিধেয়ক দৃষ্টান্ত। এরপর রয়েছে বিচারশক্তি নামক শব্দটি যেটা উপলক্ষণ বিধেয়কের দৃষ্টান্ত। সর্বশেষে রয়েছে আনন্দপ্রিয়তা শব্দটি, যা অবান্তর লক্ষণ বিধেয়কের দৃষ্টান্ত। এ থেকে বোঝা যাচ্ছে, উদ্দীপকের চিহ্নিত স্থানে বিধেয়ক শব্দটি বসবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A চিহ্নিত স্থানে কোনটি বসবে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর