উদ্দীপকে পাখির সঙ্গে কোকিল, ময়না এবং দোয়েলের সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পাখির সঙ্গে কোকিল, ময়না এবং দোয়েলের সম্পর্ক পাঠ্যবইয়ের বিধেয়ক অধ্যায়ের বিধেয়ক জাতি এবং উপজাতির সম্পর্ককে নির্দেশ করে। পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-জাতি উপজাতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুটি পরস্পর সম্পর্কযুক্ত শ্রেণিবাচক পদের একটি যদি অপরটি অপেক্ষা ব্যক্ত্যর্থের বিবেচনায় বৃহত্তর হয় এবং বৃহত্তর পদটি অপর পদকে অন্তর্ভুক্ত করে তাহলে বৃহত্তর পদটিকে অপর পদের জাতি বলে। আর দুটি পরস্পর সম্পর্কযুক্ত শ্রেণিবাচক পদের একটি যদি অপরটি অপেক্ষা ব্যস্তার্থের বিবেচনায় ক্ষুদ্রতর হয় এবং ক্ষুদ্রতর পদটি যদি অপর পদের অন্তর্ভুক্ত হয়, তাহলে ক্ষুদ্রতর পদটিকে অপর পদের উপজাতি বলে। জাতি হচ্ছে বৃহত্তর শ্রেণি। কিন্তু উপজাতি হচ্ছে জাতির অন্তর্গত ক্ষুদ্রতর শ্রেণি। ব্যক্তর্থ্যের দিক দিয়ে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে এবং জাত্যর্থের দিক দিয়ে উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পাখির সঙ্গে কোকিল, ময়না এবং দোয়েলের সম্পর্ক পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর