শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩-এর নিচে দাগ দেওয়া বিধেয়কগুলো কি একই প্রকৃতির? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর দাগ দেওয়া বিধেয়কগুলো একই প্রকৃতির নয়।নিচে তা বিশ্লেষণ করা হলো-বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো উপলক্ষণ। উপলক্ষণ জাত্যর্থের অংশ নয়। তবে জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ - বলে। উপলক্ষণ তাই জাত্যর্থ থেকে নিঃসৃত গুণ। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর দাগ দেওয়া শব্দটি হলো বিচক্ষণ। এখানে বিচক্ষণ পদটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যেহেতু বিচক্ষণ গুণটি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাই দৃশ্যকল্প-২ দ্বারা উপলক্ষণ নির্দেশিত হয়েছে।অপরদিকে, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না তাকে অবান্তর লক্ষণ বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দাগ দেওয়া শব্দটি - হলো ১৯৭১। এখানে ১৯৭১ কোনো পদের জাত্যর্থ নয়; আবার কোনো পদের জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। দৃশ্যকল্প-৩ অনুযায়ী এটি রায়হান সাহেবের জন্মসাল। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩-এর নিচে দাগ দেওয়া বিধেয়কগুলো কি একই প্রকৃ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বিড়াল হয় গৃহপালিত প্রাণী।দৃশ্যকল্প-২: সাবিনা একজন বিচক্ষণ অর্থনীতিবিদ।দৃশ্যকল্প-৩: রায়হান সাহেব ১৯৭১ সালে জন্মগ্রহণ করন।

Comilla · 2023

উত্তর

যে গুণ বা গুণাবলি কোনো জাতি বা শ্রেণিকে সমজাতীয় অন্যান্য জাতি বা শ্রেণিকে পৃথক করে সেসব গুণ বা গুণাবলিকে বিভেদক লক্ষণ বলে।

উত্তর

বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ। কোনো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে, সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। যেহেতু বিধেয় একটি পদ এবং বিধেয়ক এক প্রকার সম্পর্ক, তাই বিধেয় ও বিধেয়ক এক নয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতির সম্পর্ক প্রকাশিত হয়েছে। নিচে এদের সম্পর্ক বিধেয়কের আলোকে ব্যাখ্যা করা হলো-বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। দুটি শ্রেণিবাচক পদ যখন এককভাবে বিদ্যমান থাকে যে এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটি কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় উপজাতি। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'বিড়াল হয় গৃহপালিত প্রাণী'। এখানে বিড়াল উপজাতিটি গৃহপালিত প্রাণী জাতির অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে। জাতি ও উপজাতির প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, এরা উভয়ই বিধেয়ক শ্রেণির অন্তর্ভুক্ত। জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি বলতে যেমন কোনো শ্রেণিকে বোঝায়, তেমনি উপজাতি বলতেও একটি শ্রেণিকে বোঝায়। জাতি ও উপজাতি পরস্পর সাপেক্ষ পদ। কেননা জাতি হতে গেলে উপজাতি থাকতে হয়। আর উপজাতি হতে গেলে কোনো না কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হয়। তাই বলা যায় জাতি ও উপজাতি বিভিন্ন দিক থেকে সম্পর্কিত।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর দাগ দেওয়া বিধেয়কগুলো একই প্রকৃতির নয়।নিচে তা বিশ্লেষণ করা হলো-বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো উপলক্ষণ। উপলক্ষণ জাত্যর্থের অংশ নয়। তবে জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ - বলে। উপলক্ষণ তাই জাত্যর্থ থেকে নিঃসৃত গুণ। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর দাগ দেওয়া শব্দটি হলো বিচক্ষণ। এখানে বিচক্ষণ পদটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যেহেতু বিচক্ষণ গুণটি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাই দৃশ্যকল্প-২ দ্বারা উপলক্ষণ নির্দেশিত হয়েছে।অপরদিকে, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না তাকে অবান্তর লক্ষণ বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ দাগ দেওয়া শব্দটি - হলো ১৯৭১। এখানে ১৯৭১ কোনো পদের জাত্যর্থ নয়; আবার কোনো পদের জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। দৃশ্যকল্প-৩ অনুযায়ী এটি রায়হান সাহেবের জন্মসাল। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।