উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য কোন প্রকারের বিধেয়কের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে উপলক্ষণ বিধেয়কের প্রকাশ ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। উদ্দীপকে মিলন সাহেবের 'বিচক্ষণ ও বিচারবোধসম্পন্ন' দুটি গুণের কথা বলা হয়েছে। বিচক্ষণ ও বিচারবোধসম্পন্ন গুণ দুটি মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু মানুষের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে এই গুণ দুটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। মানুষের বুদ্ধিবৃত্তি গুণটি না থাকলে মানুষ কখনোই বিচক্ষণ ও বিচারবোধসম্পন্ন জীব হতো না। কারণ থেকে যেমন কার্য নিঃসৃত হয়, ঠিক তেমনি জাত্যর্থ থেকে উপলক্ষণ নিঃসৃত হয়। তেমনি উদ্দীপকে বলা হয়েছে, মাহি ১৯৯৩ সালের ২২ জুন জন্মগ্রহণ করে। সে অত্যন্ত সৌন্দর্যপ্রিয়। অপরদিকে, তার পিতা মিলন সাহেব অত্যন্ত বিচক্ষণ ও বিচারবোধসম্পন্ন ব্যক্তি। যেহুতু উপরিউক্ত বৈশিষ্ট্য গুলো উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ন তাই বলা যায়, উদ্দীপকের মিলন সাহেবের 'বিচক্ষণ ও বিচারবোধসম্পন্ন' গুণ দুটি উপলক্ষণ নামক বিধেয়ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য কোন প্রকারের বিধেয়কের প্র…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর