দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিধেয়কের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে বিধেয়ক হিসেবে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং 'দৃশ্যকল্প-৩' এর মাধ্যমে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অবান্তর লক্ষণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। আর অবান্তর লক্ষণের শ্রেণিবিভাগগুলোর মধ্যে একটি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে। আবার কোনো কোনো সময় উপস্থিত থাকে না সেই অবান্তর লক্ষণকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ উপস্থাপন করা হয়েছে, নাফিস সাহেব সুন্দর ও পরিপাটি পোশাক পরিধান করেন। এখানে নাফিস সাহেব সুন্দর ও পরিপাটি, পোশাক সবসময় উপস্থিত থাকে না। তাই নাফিস সাহেবের সুন্দর ও পরিপাটি পোশাকের মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।অপরদিকে, যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে না অর্থাৎ কোনো কোনো সময় এটি উপস্থিত থাকে এবং কোনো কোনো সময় উপস্থিত থাকে না তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩' এ উপস্থাপন করা হয়েছে, জাকিরের একটি লাল রঙের কুকুর আছে। এখানে কুকুরের লাল রং সকল কুকুরের ক্ষেত্রে সমানভাবে উপস্থিত থাকে না। এটি কোনো কোনো সময় উপস্থিত থাকে এবং কোনো কোনো সময় উপস্থিত থাকে না। তাই 'দৃশ্যকল্প-৩' এর দ্বারা শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিধেয়কের মধ্যে পার্থক্য বিশ্ল…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর