উদ্দীপকে প্রথম বাক্যে যে বিধেয়কের ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যে বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-দুটি শ্রেণিবাচক পদ যখন এমনভাবে বিদ্যমান থাকে যে, এদের একটিরব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটি কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় উপজাতি। উদ্দীপকের প্রথম পদটি হলো- সকল মানুষ জীব। এখানে সকল মানুষ কে জীব এর অন্তর্ভুক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। জীব শ্রেণির ব্যক্ত্যর্থ মানুষ শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং মানুষ শ্রেণির ব্যক্ত্যর্থ জীব শ্রেণির ব্যক্ত্যর্থের অন্তর্ভুক্ত। তাই জীব এখানে বিধেয়ক হিসেবে জাতি। আর মানুষ বিধেয়ক হিসেবে উপজাতি। তাই বলা যায় যে, উদ্দীপকের প্রথম বাক্য দ্বারা বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথম বাক্যে যে বিধেয়কের ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর