দৃশ্যকল্প-১ এ 'ফাতেমার জন্মস্থান' কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ 'ফাতেমার জন্মস্থান' বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর সম্পর্কে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্মস্থান ঐ ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। তাই জন্মস্থান অবান্তর লক্ষণ হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। তেমনি উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ উল্লেখ করা হয়েছে, ফাতেমা ২০০২ সালের ২৪ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। এখানে ফাতেমার জন্মস্থান ফাতেমার ক্ষেত্রে সবসময় সমানভাবে উপস্থিত থাকে। তাই অবান্তর লক্ষণের প্রকারভেদ হিসেবে জন্মস্থান ব্যক্তিগত অবিচ্ছেদ্য। তাই বলা যায়, 'দৃশ্যকল্প-১' এ 'ফাতেমার জন্মস্থান' বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'ফাতেমার জন্মস্থান' কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? ব…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর