যুক্তি-১ ও যুক্তি-২ নির্দেশিত অনুমানদ্বয়ের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তি-১ অবরোহ অনুমান এবং যুক্তি-২ আরোহ অনুমান নির্দেশ করে। নিচে উভয় অনুমানের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো—যুক্তি-১ এ বর্ণিত, 'সকল পাখি হয় দ্বিপদ। সকল কোকিল হয় পাখি। অতএব, সকল কোকিল হয় দ্বিপদ।' এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আশ্রয়বাক্যের সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়। তাই এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। অন্যদিকে, যুক্তি-২ এ বর্ণিত, 'সজল হয় মরণশীল। জহির হয় মরণশীল। জাকির হয় মরণশীল। ফরিদ হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল।' এখানে অল্প দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত ।যুক্তি-১ এ উল্লেখিত অবরোহ অনুমানে আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হলেও যুক্তি-২ এ উল্লেখিত আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু আরোহ অনুমানে সব সময় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। এ অনুমান সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ ও যুক্তি-২ নির্দেশিত অনুমানদ্বয়ের পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর