উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যটিতে বিধেয়কের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে। যে অবান্তর লক্ষণ বা গুণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে, তাকে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ এ ধরনের গুণ কখনই ব্যক্তি থেকে আলাদা করা যায় না। যেমন— সাকিব আল হাসান বাংলাদেশে জন্মগ্রহণ করেন। এখানে সাকিব আল হাসানের জন্মস্থান কখনই তার ব্যক্তিসত্ত্বা থেকে আলাদা করা যাবে না। এ কারণে জন্মস্থান হলো (ব্যক্তিগত) অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তেমনি উদ্দীপকের প্রথম বাক্যটিতে বলা হয়েছে, নাফিসার বাড়ি খুলনা জেলায়। অর্থাৎ নাফিসার জন্মস্থান খুলনা জেলায়। এই তথ্যটি নাফিসার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম বাক্যটিতে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর