যুক্তি-১ এ তোমার পাঠ্যবইয়ে যে অনুমানের ইঙ্গিত করেছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: যুক্তি-১ এ আমার পাঠ্যবইয়ের যে অনুমানের ইঙ্গিত করেছে তা হলো অবরোহ অনুমান।নিচে তার বিশ্লেষণ করা হলো-যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং তা কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হয় না তাকে অবরোহ অনুমান বলে।তবে কিছু কিছু ক্ষেত্রে অবরোহ অনুমান সমব্যাপক হয়।উদ্দীপকে যুক্তি-১ এ বর্ণিত, সকল পাখি হয় দ্বিপদ। সকল কোকিল হয় পাখি। অতএব, সকল কোকিল হয় দ্বিপদ। এখানে, দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সমব্যাপক সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। তাই বলা যায় যে, এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত।এরূপ অনুমানে সত্যতা যাচাই করা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ তোমার পাঠ্যবইয়ে যে অনুমানের ইঙ্গিত করেছে তার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর