চিত্র-১ এবং চিত্র-২ সর্বত্র প্রযোজ্য নয় কেন? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির চারটি নিয়মের প্রথম দুটি এবং চিত্র-২ এ শেষ দুটি নিয়ম উল্লেখ করা হয়েছে। তবে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়ম সর্বত্র প্রযোজ্য নয়। কারণ-১. এই বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মটি কোনো একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো পদের ব্যক্ত্যর্থ অথবা জাত্যর্থ বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে পদটি আর সে পদ থাকে না। একটি নতুন পদের সৃষ্টি হয়।২. কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যক্ত্যর্থকে বাড়তে দেখা যায়; কিন্তু তার জাত্যর্থ অপরিবর্তিত থাকে। যেমন- একটি নতুন দেশ আবিষ্কারের ফলে দেশের ব্যক্ত্যর্থ বেড়ে যায়; কিন্তু তার জাত্যর্থ কমে না।৩. ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি সব ক্ষেত্রে সমানুপাতিক নয়। অর্থাৎ এদের একটি যে পরিমাণে বাড়ে বা কমে, অন্যটি সেই পরিমাণে কমে বা বাড়ে না। যেমন- মানুষের অসততা গুণটি যুক্ত করলে মানুষের সংখ্যা যে হারে কমে সততা গুণটি যুক্ত করলে তার সংখ্যা সেই তুলনায় অনেক বেশি হারে কমে।তাই বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যকার হ্রাস-বৃদ্ধির নিয়মটি ত্রুটিযুক্ত যা সর্বত্র প্রযোজ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এবং চিত্র-২ সর্বত্র প্রযোজ্য নয় কেন? মূল্যায়ন কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর