বিধেয়কের আলোকে উদ্দীপকে উল্লিখিত মা ও মেয়ের বক্তব্যের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মেয়ের বক্তব্য 'মা আজ আমি ক্লান্ত ও তৃষ্ণার্ত।' এখানে যুক্তিবিদ্যার প্রাসঙ্গিক শব্দ দুটি 'ক্লান্তি' ও 'তৃষ্ণা'। আর মায়ের বক্তব্য- 'তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে হাতমুখ ধুয়ে খেতে এসো।' এখানে প্রাসঙ্গিক শব্দটি 'পোশাক'। তাই দেখা যাচ্ছে, ক্লান্তি, তৃষ্ণা ও পোশাক তিনটি বিষয়ই ব্যক্তিগত বিষয় এবং পরিবর্তনশীল বিষয়। ক্লান্তি ও তৃষ্ণা বিষয়টি ব্যক্তির অবিচ্ছেদ্য গুণ নয়। কারণ এগুলো ব্যক্তিভেদে ভিন্ন হয়। এমনকি সবসময় একইরকমভাবে এই গুণগুলো ব্যক্তির মধ্যে বিরাজ করে না। ঠিক তেমনি পোশাক এর বিষয়টিও ব্যক্তিভেদে ভিন্ন হয়। একেক জনের পোশাক একেক রকম। এজন্য এ বিষয়টিও বিচ্ছেদ্য। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত মা ও মেয়ের বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে উল্লেখ করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিধেয়কের আলোকে উদ্দীপকে উল্লিখিত মা ও মেয়ের বক্তব্যের আন্তঃসম্পর্ক …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর