উদ্দীপকের প্রথম বাক্যে যে দুটি বিধেয়কের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যে যথাক্রমে জাতি ও দ্বিতীয় বাক্যে উপজাতি বিধেয়কের প্রকাশ ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হল: জাতি বলতে বুঝায় একটি বৃহত্তর শ্রেণি যা তার অধীনস্থ কয়েকটি ক্ষুদ্রতর শ্রেণির সাথে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করে। আর উপজাতি বলতে বুঝায় একটি ক্ষুদ্রতর শ্রেণি যা অন্তর্ভুক্ত হয় কোনো বৃহত্তর শ্রেণির সাথে। তাই জাতি ও উপজাতি উভয়কেই শ্রেণিবাচক ও সাপেক্ষ পদ বলে বিবেচিত করা যায়। জাতি ও উপজাতি অস্তিত্বের দিকে থেকে একটি অপরটির উপর নির্ভরশীল । জাতি বৃহত্তর শ্রেণি আর উপজাতি ক্ষুদ্রতর শ্রেণি। উদ্দীপকের প্রথম বাক্যে বলা হয়েছে, ভাইরাস হয় এক শ্রেণির জীবাণু। এখানে ভাইরাস ও জীবাণু সাপেক্ষ পদ। যেখানে জীবাণুর ধারণা বা পরিসর ভাইরাস অপেক্ষা ব্যাপক। এ কারণে জীবাণু হলো জাতি। অন্যদিকে, ভাইরাসের ধারণা বা পরিসর জীবাণুর চেয়ে সীমিত। এ কারণে ভাইরাস হলো উপজাতি ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যে যে দুটি বিধেয়কের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর