উদ্দীপকে সুমনার জন্মতারিখ ও রেহানার গুণাবলি দ্বারা নির্দেশিত বিধেয়ক কি একই ধরনের? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুমনার জন্মতারিখ ও রেহানার গুণাবলি দ্বারা নির্দেশিত বিধেয়ক একই ধরনের নয়। কারণ সুমনার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং রেহানার গুণাবলি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে । নিচে উভয় বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের মধ্যে অপরিবর্তনীয়ভাবে বিদ্যমান থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন— ব্যক্তির জন্মস্থান, বংশ পরিচয় ইত্যাদি। আর যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদা বর্তমান থাকে না, মাঝে মাঝে পরিবর্তিত হয় তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন— ব্যক্তির পোশাক, রুচি, বাসস্থান ইত্যাদি।উদ্দীপকে বলা হয়েছে, সুমনা ২০০৬ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করে। জন্মগ্রহণের এই তারিখ সুমনার ক্ষেত্রে অপরিবর্তনীয়ভাবে সর্বদা বিদ্যমান। কারণ, কোনোভাবেই তার জন্মসাল ও তারিখ পরিবর্তন সম্ভব নয়। তাই এটি সুমনার ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অপরদিকে, রেহানার চারিত্রিক গুণাবলি যেমন সে পড়ালেখার পাশাপাশি ভালো গান গায়, কবিতা আবৃত্তি করে, ভালো রান্না করতে পারে— এগুলো তার পরিবর্তনযোগ্য গুণ। অর্থাৎ, এগুলো বর্তমানে উপস্থিত থাকলেও ভবিষ্যতে উপস্থিত নাও থাকতে পারে । তাই এসব গুণাবলি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ । পরিশেষে বলা যায়, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটি ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তনীয় দিক কিন্তু অন্যটি অপরিবর্তনীয় দিক। এরূপ ভিন্নতার কারণে উদ্দীপকে সুমনার জন্মতারিখ ও রেহানার গুণাবলি দ্বারা নির্দেশিত বিধেয়ক একই ধরনের নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমনার জন্মতারিখ ও রেহানার গুণাবলি দ্বারা নির্দেশিত বিধেয়…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর