শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষের দুই বাক্যে যে বিধেয়কের উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের শেষের দুই বাক্যে 'জন্মস্থান' ও 'জন্মতারিখ' ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, 'বিচক্ষণতা' উপজাতিগত উপলক্ষণ এবং 'মিতভাষী' দ্বারা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নামক বিধেয়কের উল্লেখ করা হয়েছে। যে অবান্তর লক্ষণ বা গুণ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সবসময় বর্তমান এবং কোনোক্রমে পরিবর্তন যোগ্য নয় তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ, বংশ ইত্যাদি ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির পোশাক, আচার- ব্যবহার, জীবিকা ইত্যাদি। যখন কোনো পদের উপলক্ষণ উপজাতির নিজস্ব জাত্যর্থ বা লক্ষণ থেকে নিঃসৃত হয় তখন তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণ। এ গুণটি মানুষের লক্ষণ 'বুদ্ধিবৃত্তি' থেকে নিঃসৃত। তাই বিচারশক্তি একটি উপজাতিগত উপলক্ষণ। উদ্দীপকে দেখা যায়, অভিজিৎ ব্যানার্জি ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দশ করে। আবার, তিনি 'বিচক্ষণতা' দ্বারা উপজাতিগত উপলক্ষণকে নির্দেশ করে। কারণ এ গুণটির উদ্ভব হয়েছে মানুষের বিভেদুক লক্ষণ 'বুদ্ধিবৃত্তি' থেকে। আর 'মিতভাষী' হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, এ গুণটি ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তনশীল।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের শেষের দুই বাক্যে যে বিধেয়কের উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা…

উদ্দীপক

কিছু মানুষ হয় দার্শনিক। অভিজিৎ ব্যানার্জি একজন দার্শনিক ও অর্থনীতিবিদ। তিনি ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তিনি বিচক্ষণ ও মিতভাষী।

Chittagong · 2022

উত্তর

যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপরাপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলিকে লক্ষণ বা বিভেদক লক্ষণ বলা হয়।

উত্তর

বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ তাই বিধেয় ও বিধেয়ক এক নয়। একটি যুক্তিবাক্য দুটি পদ থাকে যার মধ্যে একটি হলো বিধেয়। কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাই বিধেয়। আর বিধেয়ক হলো একটি সম্পর্ক যা কেবল সদর্থক যুক্তিবাক্যে থাকে। বিধেয় যেহেতু একটি পদ কোনো সম্পর্ক নয়, তাই বিধেয় ও বিধেয়ক নয়।

উত্তর

উদ্দীপকের শেষের দুই বাক্যে 'জন্মস্থান' ও 'জন্মতারিখ' ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, 'বিচক্ষণতা' উপজাতিগত উপলক্ষণ এবং 'মিতভাষী' দ্বারা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নামক বিধেয়কের উল্লেখ করা হয়েছে। যে অবান্তর লক্ষণ বা গুণ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সবসময় বর্তমান এবং কোনোক্রমে পরিবর্তন যোগ্য নয় তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ, বংশ ইত্যাদি ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির পোশাক, আচার- ব্যবহার, জীবিকা ইত্যাদি। যখন কোনো পদের উপলক্ষণ উপজাতির নিজস্ব জাত্যর্থ বা লক্ষণ থেকে নিঃসৃত হয় তখন তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণ। এ গুণটি মানুষের লক্ষণ 'বুদ্ধিবৃত্তি' থেকে নিঃসৃত। তাই বিচারশক্তি একটি উপজাতিগত উপলক্ষণ। উদ্দীপকে দেখা যায়, অভিজিৎ ব্যানার্জি ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দশ করে। আবার, তিনি 'বিচক্ষণতা' দ্বারা উপজাতিগত উপলক্ষণকে নির্দেশ করে। কারণ এ গুণটির উদ্ভব হয়েছে মানুষের বিভেদুক লক্ষণ 'বুদ্ধিবৃত্তি' থেকে। আর 'মিতভাষী' হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, এ গুণটি ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তনশীল।

উত্তর

উদ্দীপকের প্রথম বাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক প্রকাশ পেয়েছে তা বিধেয়ক। বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো। সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকে বিধেয়ক বলে। উদ্দেশ্যের সাথে বিধেয় মোটামুটি পাঁচ প্রকারের সম্পর্ক স্থাপন করতে পারে। অর্থাৎ একটি যুক্তিবাক্যের বিধেয় সম্পর্কের দিক থেকে উদ্দেশ্য পদের হয় জাতি, না হয় উপজাতি, না হয় লক্ষণ, না হয় উপলক্ষণ, না হয় অবান্তর লক্ষণ বলে বিবেচিত। যেমন- মানুষ হয় বুদ্ধিমান জীব। এ যুক্তিবাক্যে 'মানুষ' পদটি হচ্ছে উদ্দেশ্য পদ এবং বুদ্ধিমান জীব পদটি হচ্ছে বিধেয় পদ। যুক্তিবাক্যটিতে 'বুদ্ধিমান জীব' পদের সাথে 'মানুষ' পদের যে সম্পর্ক আছে তাকে বলা হয় বিধেয়ক। এক্ষেত্রে 'বুদ্ধিমান জীব' পদটির সাথে 'মানুষ' পদটির সম্পর্ক লক্ষণগত। কাজেই এ বিধেয়কের নাম বিভেদক লক্ষণ বা লক্ষণ। এখানে স্মরণ রাখা দরকার যে, কেবল সদর্থক যুক্তিবাক্যেই বিধেয়ক থাকে, নঞর্থক বাক্যে নয়। উদ্দীপকের প্রথম যুক্তিবাক্যটি হলো 'কিছু মানুষ হয় দার্শনিক'। এখানে উদ্দেশ্য পদ হলো 'মানুষ' আর বিধেয় পদ হলো 'দার্শনিক'। আর উভয় পদের মধ্যে যে সম্পর্ক তাই হলো বিধেয়ক তথা বিভেদক লক্ষণ। আলোচনা শেষে বলা যায়, বিধেয়ক কেবলমাত্র ইতিবাচক যুক্তিবাক্যের মধ্যে থাকে। তাই উদ্দীপকে উল্লেখিত যুক্তিবাক্য ইতিবাচক হওয়ায় তাতে বিধেয়ক বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।