উদ্দীপকের প্রথম বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের যে সম্পর্ক তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক প্রকাশ পেয়েছে তা বিধেয়ক। বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো। সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকে বিধেয়ক বলে। উদ্দেশ্যের সাথে বিধেয় মোটামুটি পাঁচ প্রকারের সম্পর্ক স্থাপন করতে পারে। অর্থাৎ একটি যুক্তিবাক্যের বিধেয় সম্পর্কের দিক থেকে উদ্দেশ্য পদের হয় জাতি, না হয় উপজাতি, না হয় লক্ষণ, না হয় উপলক্ষণ, না হয় অবান্তর লক্ষণ বলে বিবেচিত। যেমন- মানুষ হয় বুদ্ধিমান জীব। এ যুক্তিবাক্যে 'মানুষ' পদটি হচ্ছে উদ্দেশ্য পদ এবং বুদ্ধিমান জীব পদটি হচ্ছে বিধেয় পদ। যুক্তিবাক্যটিতে 'বুদ্ধিমান জীব' পদের সাথে 'মানুষ' পদের যে সম্পর্ক আছে তাকে বলা হয় বিধেয়ক। এক্ষেত্রে 'বুদ্ধিমান জীব' পদটির সাথে 'মানুষ' পদটির সম্পর্ক লক্ষণগত। কাজেই এ বিধেয়কের নাম বিভেদক লক্ষণ বা লক্ষণ। এখানে স্মরণ রাখা দরকার যে, কেবল সদর্থক যুক্তিবাক্যেই বিধেয়ক থাকে, নঞর্থক বাক্যে নয়। উদ্দীপকের প্রথম যুক্তিবাক্যটি হলো 'কিছু মানুষ হয় দার্শনিক'। এখানে উদ্দেশ্য পদ হলো 'মানুষ' আর বিধেয় পদ হলো 'দার্শনিক'। আর উভয় পদের মধ্যে যে সম্পর্ক তাই হলো বিধেয়ক তথা বিভেদক লক্ষণ। আলোচনা শেষে বলা যায়, বিধেয়ক কেবলমাত্র ইতিবাচক যুক্তিবাক্যের মধ্যে থাকে। তাই উদ্দীপকে উল্লেখিত যুক্তিবাক্য ইতিবাচক হওয়ায় তাতে বিধেয়ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের যে সম্পর্ক তা পাঠ্যপু…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর