উদ্দীপকে দীপ্তর বক্তব্যে কোন শ্রেণির বিধয়কের উল্লেখ পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দীপ্তর বক্তব্যে অবান্তর লক্ষণ নামে বিধেয়কের উল্লেখ রয়েছে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ প্রকারভেদ হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ বলতে সেই গুণ বা গুণাবলিকে বোঝায় যা কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না ।উদ্দীপকে দীপ্তর বক্তব্য হলো— বাগানে সুন্দর হলুদ, লাল ও বেগুনি ফুল ফুটেছে এবং তাতে কালো ও হলুদ রং এর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এখানে 'সুন্দর', 'হলুদ', 'লাল', 'বেগুনি'– 'ফুল' পদটির জাত্যর্থের অংশ নয়। আবার 'কালো' ও 'হলুদ রং'— 'প্রজাপতি' পদের জাত্যর্থের অংশ নয় কিংবা তাদের জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়। তাই দীপ্তর বক্তব্যে অবান্তর লক্ষণ নামক বিধেয়কের উল্লেখ পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দীপ্তর বক্তব্যে কোন শ্রেণির বিধয়কের উল্লেখ পাওয়া যায়? ব…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর