উদ্দীপকে রিয়া সেন সম্পর্কিত তথ্য বিধেয়কের বিশ্লেষণ করো। আলোকে
উত্তর: উদ্দীপকের রিয়া সেন সম্পর্কিত তথ্য বিধেয়কের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উভয়কে নির্দেশ করে।নিচে তা বিশ্লেষণ করা হলো- যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সবসময় বর্তমান এবং কোনো ক্রমে পরিবর্তন যোগ্য নয় তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন—ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ, বংশ ইত্যাদি ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অপরপক্ষে, যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনও উপস্থিত থাকে আবার কখনও উপস্থিত থাকে না তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন— রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি, আইনস্টাইনের ক্যাপ ইত্যাদি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়।তেমনি উদ্দীপকে বলা হয়েছে, রিয়া সেন ১৯৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। যা বিধেয়কের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। কিন্তু তিনি সবুজ রং পছন্দ করেন এবং ইলিশ মাছ ভাজা তার খুব প্রিয়। তার পছন্দের এ দিকটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ । কেননা, সময়ের পরিবর্তনে তার পছন্দের তালিকা পরিবর্তন হতে পারে।উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উভয়ই অবান্তর লক্ষণের দুটি শ্রেণিবিভাগ হলেও এক নয়। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনোভাবেই পরিবর্তন হয় না । কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তন হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রিয়া সেন সম্পর্কিত তথ্য বিধেয়কের বিশ্লেষণ করো। আলোকে
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর