দৃশ্যকল্প-১ এ A দ্বারা বিধেয়কের কোন প্রকারটিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ দ্বারা বিধেয়কের জাতি ও উপজাতিকে নির্দেশ করে। দুটি শ্রেণিবাচক পদের মধ্যে যেটির ব্যক্ত্যর্থ অপরটির তুলনায় বৃহত্তর হয়, তাহলে সেই পদটিকে অপর পদের জাতি বলে। আবার দুটি পদের মধ্যে যে পদটির ব্যক্ত্যর্থের পরিমাণ অপরটির চেয়ে সংকীর্ণতর, সেই পদটিকে বৃহত্তর পদটির উপজাতি বলে। যেমন— 'জীব' এবং 'মানুষ' দুটি পদই জাতিবাচক। এ দুটি পদকে তাদের ব্যক্ত্যর্থের সাথে তুলনা করলে দেখা যায় যে, 'মানুষ' পদের চেয়ে 'জীব' পদের ব্যক্ত্যর্থ অধিক। সুতরাং সংজ্ঞা অনুযায়ী 'জীব' পদটিকে 'মানুষ' পদের জাতি এবং 'মানুষ' পদটিকে 'জীব' পদের উপজাতি বলা হয়। যুক্তিবিদ্যায় জাতি ও উপজাতি শব্দ দুটি পরস্পর সম্পর্কযুক্ত। এদের একটি ব্যতীত অন্যটি অর্থশূন্য ।জাতি ও উপজাতি দুটি সাপেক্ষ পদ। একটি অন্যটির ওপর নির্ভরশীল অর্থাৎ কোনো জাতির অন্তর্গত উপজাতিগুলো বাদ দিলে যেমন জাতি বলা যায় না, তেমনিভাবে কোনো উপজাতি যে জাতির অন্তর্গত সেই জাতির কথা বাদ দিলে উপজাতিকে আর উপজাতি বলা যায় না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর B দ্বারা নির্দেশিত মানুষ, শিম্পাঞ্জী ও হরিণ শ্রেণিবাচক পদগুলো 'জীব' নামক শ্রেণিবাচক পদের অন্তর্ভুক্ত। এ কারণে এখানে 'জীব' হলো হাতি এবং মানুষ, শিল্পাঙ্গী ও হরিণ হলো উপজাতি। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ দ্বারা বিধেয়কের জাতি ও উপজাতির মধ্যেকার সম্পর্ক নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ A দ্বারা বিধেয়কের কোন প্রকারটিকে নির্দেশ করে? ব্যাখ্…
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর