রিয়া সেনের মায়ের বক্তব্যে কোন ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে?ব্যাখ্যা করো।
উত্তর: রিয়া সেনের মায়ের বক্তব্যে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের প্রকাশ ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে অবান্তর লক্ষণ একটি নির্দিষ্ট শ্রেণির অন্তর্ভুক্ত প্রত্যেকের মধ্যে অপরিবর্তনীয়ভাবে উপস্থিত থাকে তাকে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন— কালো রং শ্রেণিগতভাবে কাকের একটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ এ গুণটি সকল কাকের মধ্যে সমানভাবে বিদ্যমান।উদ্দীপকে বলা হয়েছে, রিয়া সেনের মা বললেন, ইলিশ হয় সুস্বাদু মাছ। 'সুস্বাদু' ইলিশ মাছের একটি শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, স্বাদের বিষয়টি ইলিশ মাছের একটি সাধারণ বৈশিষ্ট্য। তাই বলা যায়, রিয়া সেনের মায়ের বক্তব্যে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের প্রকাশ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রিয়া সেনের মায়ের বক্তব্যে কোন ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে?ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর