দৃষ্টান্ত-১ এর জন্ম তারিখটি কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১ দ্বারা বিধেয়কের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশ করা হয়েছে।অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব-সময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ তার সাথে সমবসময় যুক্ত থাকে বলেই একে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে যে, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। অর্থাৎ এখানে কাজী নজরুল ইসলামের জন্মতারিখকে প্রকাশ করা হয়েছে যা একটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা জন্ম-তারিখ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। সুতরাং দৃষ্টান্ত-১ এ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশ করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এর জন্ম তারিখটি কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর