উদ্দীপকে 'বিচারক্ষমতা' এবং 'চতুষ্পদ' গুণটি দ্বারা যে সমস্ত বিধেয়ককে নির্দেশ করে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'বিচার ক্ষমতা' গুণটি উপলক্ষণ এবং 'চতুষ্পদ' গুণটি অবান্তর লক্ষণকে নির্দেশ করে।যে গুণ বা গুণসমষ্টি কোনো পদের জাত্যর্থের অংশ নয় অথচ জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। যেমন-মানুষ হয় বিচারশক্তিসম্পন্ন। বিচারশক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থের (জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি) অংশ নয়। কিন্তু জাত্যর্থ (বুদ্ধিবৃত্তি) থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আবার যে গুণ বা গুণসমষ্টি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে বেরিয়েও আসে না, তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন- সব মানুষ হয় সঙ্গীতপ্রিয়। এই যুক্তিবাক্যে সংগীত প্রিয়তা গুণটি মানুষ পদের জাত্যর্থ (জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি) এর অংশ নয় কিংবা অনিবার্যভাবে নিঃসৃতও নয়। এটি একটি অবান্তর গুণ যা কোনো পদের মধ্যে থাকতে পারে আবার নাও থাকতে পারে।উদ্দীপকে বলা হয়েছে, মানুষের বিচারক্ষমতা ও বিবেকবোধ রয়েছে। এই জন্য মানুষ বিশাল আকৃতির হিংস্র চতুষ্পদ প্রাণীকেও বশে আনতে পারে। এখানে 'বিচারক্ষমতা' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ না। কিন্তু জাত্যর্থ (বুদ্ধিবৃত্তি) থেকে অনিবার্য ও নিঃসৃত হওয়ায় তা উপলক্ষণ। আবার 'চতুষ্পদ' গুণটি জাত্যর্থ থেকে নিঃসৃত না বা জাত্যর্থের অংশও না এই গুণটি কোনো পদের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাই এই গুণটি অবান্তর লক্ষণ।ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'বিচারক্ষমতা' এবং 'চতুষ্পদ' গুণটির একটি জাত্যর্থ থেকে নিঃসৃত অপরটি জাত্যর্থের সাথে সম্পর্কিত না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বিচারক্ষমতা' এবং 'চতুষ্পদ' গুণটি দ্বারা যে সমস্ত বিধেয়ককে…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর