দৃষ্টান্ত-২ এর দেশি গরুর সঙ্গে গরু এবং দেশি লাল গরু পদ দুটির সম্পর্ক বিধেয়কের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বিধেয়ককের আলোকে দৃষ্টান্ত-২ এর দেশি গরু ও দেশি লাল গরু পদগুলো জাতি ও উপজাতি শ্রেণির অন্তর্গত এবং এদের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক রয়েছে।জাতি ও উপজাতি হলো সাপেক্ষ পদ। একই পদ সম্পর্কভেদে জাতি ও উপজাতি উভয়রূপেই গণ্য হতে পারে। দৃষ্টান্ত-২ এ গরু ও দেশি গরু পদ দুটিতে দেশি গরু পদের ব্যক্ত্যর্থ কম এবং এটি গরু পদের অন্তর্গত। তাই এখানে গরু পদটি জাতি এবং দেশি গরু পদটি উপজাতি। আবার দেশি গরু ও দেশি লাল গরু পদ দুটিতে দেশি গরু পদের অন্তর্ভুক্ত হয়। তাই এখানে দেশি গরু পদটি জাতি এবং দেশি লাল গরু উপজাতি। জাতি ও উপজাতি দুটি শ্রেণীবাচক পদ ব্যক্ত্যর্থের বিবেচনায় জাতি উপজাতির চেয়ে বড় এবং সকল উপজাতি জাতি শ্রেণির অন্তর্গত, আবার জাত্যর্থের দিক বিবেচনা করলে উপজাতি জাতির চেয়ে বড়। কারণ উপজাতির জাত্যর্থে জাতির জাত্যর্থ অন্তর্ভুক্ত। যেমন, গরুর জাত্যর্থ জীববৃত্তি +গরুত্ব। কিন্তু দেশি গরুর জাত্যর্থ জীববৃত্তি+গরুত্ব+দেশিত্ব। আবার দেশি গরু ও দেশি লাল গরুর তুলনা করলে দেখা যায়, দেশি লাল গরুর জাত্যর্থ বেশি। যেমন- দেশি গরুর জাত্যর্থ: জীববৃত্তি+গরুত্ব +দেশিত্ব এবং দেশি লাল গরুর জাত্যর্থ: জীববৃত্তি + গরুত্ব + দেশিত্ব + লালত্ব। অর্থাৎ কোনো পদের ব্যত্যর্থ বাড়লে তার জাত্যর্থ কমে আবার ব্যক্ত্যর্থ কমলে তার জাত্যর্থ বাড়ে।উদ্দীপকে দৃষ্টান্ত-২ এর দেশি গরু, গরু ও দেশি লাল গরুর সম্পর্ক হচ্ছে জাতি ও উপজাতির সম্পর্ক যা একটি আরেকটির ওপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে জাতি ছাড়া কোনো উপজাতি এবং উপজাতি ছাড়া জাতি হতে পারে না।পরিশেষে বলা যায়, জাতি ও উপজাতি পরস্পর নির্ভরশীল এবং এরা সাপেক্ষ পদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এর দেশি গরুর সঙ্গে গরু এবং দেশি লাল গরু পদ দুটির সম্পর্…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর