উদ্দীপকের প্রথম বাক্যটিতে কী ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে?
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যটিতে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে। অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন: কোনো ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ ইত্যাদি। কোনো ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখইত্যাদি তার সাথে সব সময় অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে বলেই একে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলা হয়। উদ্দীপকের প্রথম বাক্যটিতে বলা হয়েছে, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। অর্থাৎ, এখানে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মতারিখকে প্রকাশ করা হয়েছে যা একটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, জন্মতারিখ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। সুতরাং প্রথম বাক্যটিতে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের প্রকাশ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যটিতে কী ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে?
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর