সবিতার উক্তি কোন ধরনের বিধেয়কের নির্দেশক? ব্যাখ্যা করো।
উত্তর: সবিতার উক্তিটি বিভেদক লক্ষণ নামক বিধেয়ককে নির্দেশ করে। সাধারণ অর্থে বিভেদক লক্ষণ বলতে বিভেদ করার লক্ষণ বা গুণকে বোঝায়। যে গুণ বা গুণাবলী কোনো জাতির অর্ন্তগত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করে সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ বিভেদক লক্ষণ হচ্ছে কোনো উপজাতির এমন গুণ বা গুণাবলী যা তার সারসত্তাকে প্রকাশ করে এবং এর মাধ্যমে অন্যান্য উপজাতি থেকে তাকে আলাদা করে। উদ্দীপকে সবিতার উক্তিতে মানুষের এমন একটি গুণের কথা বলা হয়েছে যেটির মাধ্যমে অন্য প্রাণীকে বশীভূত করতে পারে। এটি মূলত মানুষের বুদ্ধিবৃত্তিকে ইঙ্গিত করে এবং এই গুণটির দ্বারা অন্যান্য প্রাণী বা উপজাতি থেকে মানুষ পৃথক। সুতরাং অন্য প্রাণীদের বশীভূত করার ক্ষমতা মানুষের বিভেদক লক্ষণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সবিতার উক্তি কোন ধরনের বিধেয়কের নির্দেশক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর