সাহানা ও সাবিনার বক্তব্যে প্রতিফলিত বিধেয়কের সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাহানার বক্তব্যে বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ এবং সাবিনার বক্তব্যে অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে।উদ্দীপকে-১-এ সাহানা তার বক্তব্যে আমরিনকে যৌক্তিক, জ্ঞানী, ন্যায়পরায়ণ হিসেবে অভিহিত করেছে। আবার তার ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি বিষয়ের কথা উল্লেখ করেছে। এগুলো বিধেয়ক হিসেবে উপলক্ষণের ইঙ্গিত প্রদান করে। কেননা উপলক্ষণ হলো এমন গুণ যা কেনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। উদ্দীপক-১-এ সাহানা তার বক্তব্যে আমরিনের যে গুণগুলোর কথা উল্লেখ করেছে সেগুলো মানুষ পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু মানুষ পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই উদ্দীপক-১ সাহানার বক্তব্যে বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ প্রতিফলিত হয়েছে।উদ্দীপকে-২ এ সাবিনার বক্তব্য বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণকে প্রতিফলিত করে। অবান্তর লক্ষণ বলতে সেই সব গুণ বা গুণাবলীকে বুঝায় যেগুলো কোনো পদের জাত্যর্থের অংশ নয় এবং পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। উদ্দীপক-২-এ সাবিনা মানুষের রুচি, পোশাক, অভ্যাস ইত্যাদি যে গুণগুলোর কথা উল্লেখ করেছে সেগুলো 'মানুষ' পদের 'জাত্যর্থে অংশ নয়; আবার ঐ গুণগুলো 'মানুষ' পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয়না। তাই সাবিনার বক্তব্য বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণকে প্রকাশ করেছে।বিধেয়ক হিসেবে উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উভয়ই বিধেয়কের দুটি প্রকারভেদ। উভয় প্রকার বিধেয়কই কোনো পদের জাত্যর্থের অংশ নয়। বিধেয়ক হিসেবে উপলক্ষণকে যেমন বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়, তেমনি অবান্তর লক্ষণকেও বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। এছাড়া বিধেয়ক সংক্রান্ত আলোচনায় উভয় প্রকার বিধেয়কই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সাহানা ও সাবিনার বক্তব্যে প্রতিফলিত বিধেয়কের সম্পর্ক পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর