উদ্দীপকে মানুষকে অন্যান্য প্রাণী হতে আলাদা করার গুণটি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মানুষকে অন্যান্য প্রাণী হতে আলাদা করার গুণটি হলো বুদ্ধিবৃত্তি। এই 'বুদ্ধিবৃত্তি' গুণটি বিভেদক লক্ষণ নামক বিধেয়ককে নির্দেশ করে।যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয় তাকে বিভেদক লক্ষণ বলে। বিভেদক লক্ষণ হলো জাত্যর্থের অপরিহার্য অংশ বিশেষ। যেমন- মানুষের মধ্যে রয়েছে 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি' নামক গুণ। অন্যদিকে, বিভিন্ন প্রাণীর রয়েছে 'জীববৃত্তি' গুণ। এই 'বুদ্ধিবৃত্তি' গুণের কারণে মানুষ তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক। এজন্য 'বুদ্ধিবৃত্তি' গুণকে মানুষ পদের বিভেদক লক্ষণ বলে।উদ্দীপকে বলা হয়েছে 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ পদের বিভেদক লক্ষণ। এ গুণের কারণেই মানুষ তার অন্যান্য উপজাতি থেকে আলাদা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মানুষকে অন্যান্য প্রাণী হতে আলাদা করার গুণটি কোন ধরনের বিধ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর