দৃষ্টান্ত-১ যে ধরনের বিধেয়ক প্রকাশ করে তার সাথে দৃষ্টান্ত-২ এর বিধেয়কের পার্থক্য নির্ণয় করো।
উত্তর: দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ যথাক্রমে অবিচ্ছেদ্য ও বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। অবান্তর লক্ষণ এক ধরনের গুণ। আবার এই গুণ কোনো পদের ক্ষেত্রে সাধারণত স্থায়ীভাবে অবস্থান করতে পারে। যে অবান্তর বা পরিবর্তনশীল ও হতে পারে। যে অবান্তর লক্ষণ কোনো পদের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- গরু হয় চতুষ্পদ। এখানে গরু পদটির জন্য চতুষ্পদ গুণটি একটি অবান্তর লক্ষণ। অন্যদিকে যে অবান্তর লক্ষণ কোনো পদের ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে না তাকে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কিছু গরু হয় লাল। এখানে গরুর ক্ষেত্রে লাল গুণটি অবান্তর লক্ষণ এবং তা সকল গরুর ক্ষেত্রে উপস্থিত থাকে না। উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে-১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এটি বাংলাদেশ পদটির জন্য সবসময় উপস্থিতাযোগ্য একটি গুণ। তাই এটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। অন্যদিকে দৃষ্টান্ত-২ এ বাংলাদেশের নারীদের শাড়ী ও পুরুষের পাঞ্জাবী পরিধান করা সর্বজনীনভাবে উপস্থিত থাকে না। তাই এটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, বিচ্ছেদ্য ও অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মূল পার্থক্য হলো স্থায়িত্ব ও পরিবর্তনশীলতার দিক থেকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ যে ধরনের বিধেয়ক প্রকাশ করে তার সাথে দৃষ্টান্ত-২ এর বিধে…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর