উদ্দীপক-১ এ কোন বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এ বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণের ইঙ্গিত রয়েছে।উদ্দীপক-১ এ আমরিনকে যৌক্তিক, জ্ঞানী, ন্যায়বান এবং তার ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। আর এসব বিষয়' বিধেয়ক হিসেবে উপলক্ষণকে ইঙ্গিত করে। বিধেয়ক হিসেবে উপলক্ষণ এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয়। তবে উপলক্ষণ কোনো পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। যেমন: 'বিচারক্ষমতা' হলো মানুষ পদের উপলক্ষণ কেননা বিচার ক্ষমতা গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ না হলেও এটি মানুষ পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। এমনিভাবে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা ইত্যাদি গুণও 'মানুষ' পদের উপলক্ষণ। কেননা এগুলোও জাত্যর্থের অংশ না হলেও মানুষ পদের জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায়।উদ্দীপক-১ এ আমরিনের যৌক্তিকতা, জ্ঞান, ন্যয়পরায়ণতা, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি যেসব বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো মানুষ পদের জাত্যর্থের অংশ না হলেও জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। তাই এগুলোর মাধ্যমে উপলক্ষণই প্রকাশিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপক-১ এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এ কোন বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর