উদ্দীপকে রাজিব স্যারের শেষের বক্তব্যটির আলোকে বিধেয়কের প্রকার বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রাজিব স্যারের শেষের বক্তব্যটি হলো অবান্তর লক্ষণ। নিচে অবান্তর লক্ষণের বিভিন্ন প্রকার উল্লেখ করা হলো। যে গুণ বা গুণসমষ্টি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিংবা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে বেরিয়েও আসে না, তা-ই অবান্তর লক্ষণ। যেমন- মানুষের 'সংগীতপ্রিয়তা', 'হাস্যপ্রিয়তা' গুণগুলো হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে চারভাগে ভাগ করা যায় যথা- ১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- ব্যক্তির রুচি, পোশাক, পেশা ইত্যাদি। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- ব্যক্তির জন্মস্থান, বংশ পরিচয় ইত্যাদি। ৩. শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- মানুষ শ্রেণির কালো চুল। ৪. শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- ঘোড়া শ্রেণির চতুষ্পদ গুণ। উদ্দীপকে রাজীব স্যার তার শেষ বক্তব্যে মানুষের আচার ব্যবহার, পোশাক পরিচ্ছেদ, হাস্যপ্রিয়তা, জন্মস্থান, জন্মতারিখ এরূপ বিভিন্ন গুণের কথা উল্লেখ করেছেন। এগুলো সবই অবান্তর লক্ষণের অন্তর্ভুক্ত। সুতরাং, রাজীব স্যারের শেষের বক্তব্যের বিধেয়ক হলো অবান্তর লক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাজিব স্যারের শেষের বক্তব্যটির আলোকে বিধেয়কের প্রকার বিশ্ল…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর